ঢাকায় অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে অবতরণ করার সময় বিপত্তি। রানওয়ে থেকে ছিটকে গেল মালয়েশিয়া থেকে আসা বিমান। বিমানটি বাংলাদেশ এয়ারলাইন্সের বলে জানা গিয়েছে। বিমানবন্দর সূত্রের খবর, শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে।

বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার ভোর ৪টা নাগাদ বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৮৭ কুয়ালালামপুর থেকে শাহজালাল বিমানবন্দরে এসেছিল।  বিমানটি অবতরণের চেষ্টা করে। কিন্তু অবতরণ করতে না পেরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে চলে যায় অন্যদিকে। কিছু একটা বিপত্তি হয়েছে বলে বুঝতে পারেন বিমানে থাকা যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁদের মধ্যে। অনেকে কান্নাকাটি শুরু করে দেন।

অন্যদিকে ঘটনার খবর পৌঁছয়, বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের কাছে। তড়িঘড়ি তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার পর বিমানটিকে রানওয়েতে ওঠানো সম্ভব হয়। এই ঘটনার পর শাহজালাল বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল বলে জানা গিয়েছে। বিমানবন্দরে ৬ টি বিমান এই সময়ে অবতরণ করতে না পেরে আকাশে উড়তে থাকে। বিমানটির তেমন কোনো ক্ষতি না হলেও তবে দুর্ঘটনার বিষয়টি নোটবুকে উল্লেখ করেননি পাইলট। বিমানটির ক্যাপ্টেন ছিলেন ইসহাক ও হাসান ইমাম। অবতরণের সময় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই