আমেরিকাকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ চিন

গত দু’দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চিনের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজার ধরার ক্ষেত্রে ক্রমাগতই চিনের কাছে পিছু হঠছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আর্থিক সম্পদের নিরিখেও শি চিনফিংয়ের দেশের কাছে হার মানতে হল জো বাইডেনের দেশকে। সোমবার আন্তর্জাতিক সংস্থা ম্যাকেনসে অ্যান্ড কোম্পানির প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, আমেরিকাকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ চিন। গত দু’দশকে বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চিনের।

সংস্থার ওয়েবসাইটে গবেষণা সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, ২০০০ সালে বিশ্বের সব দেশের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০ বছরে তা তিন গুনের বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২০ সাল পর্যন্ত বিশ্বের নিট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।  ২০০০ সালে চিনের  সম্পদ ছিল সাত ট্রিলিয়ন মার্কিন ডলার। আর গত কুড়ি বছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলার। অর্থা‍ৎ ১৭ গুনের মতো সম্পদ বেড়েছে শি চিনফিংয়ের দেশের। আর্থিক সক্ষমতার জোরেই এতদিন বিশ্বজুড়ে দাদাগিরি চালিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত দুই দশকে আমেরিকার নিট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালের শেষের দিকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে লকডাউনের কারণে অধিকাংশ দেশের ব্যবসা-বাণিজ্য কার্যত লাটে উঠেছিল। আর তখনই একচেটিয়া ব্যবসা করে গিয়েছে চিন। করোনার তাণ্ডব অধিকাংশ দেশের অর্থনীতিকে ধসিয়ে দিলেও চিনের অর্থনীতির গায়ে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি।

ম্যাকিনসের গবেষণা প্রতিবেদন বলছে, বিশ্বের মোট আয়ের ৬০ শতাংশের বেশি ১০টি দেশের দখলে রয়েছে। ওই ১০টি দেশ হল, চিন, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মেক্সিকো ও সুইডেন। তার মধ্যে দুই বৃহত্তম অর্থনীতির দেশ চিন ও আমেরিকার ১০ শতাংশ ধনকুবেরের হাতেই বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের