লাহোরে আয়োজিত আন্তর্জাতিক ব্রিজ চ্যাম্পিয়নশিপে পদক জয় মেট্রোকর্মী সুমিতের

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত ৫ থেকে ১৩ মে লাহোরে আয়োজিত ব্রিজ চ্যাম্পিয়নশিপে চারটি সোনার পদক জয় করেছেন সুমিত মুখোপাধ্যায়। সুমিতবাবু বর্তমানে কলকাতা মেট্রো রেলে কর্মরত। ওই প্রতিযোগিতায় মোট ২৪ জন ভারতীয় প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

উল্লেখ্য, এই ব্রিজ চ্যাম্পিয়নশিপে ভারত-সহ আরও পাঁচটি দেশ অংশগ্রণ করে। প্রতিযোগিতায় মোট চারটি বিভাগ ছিল। বিভাগগুলি হল যথাক্রমে ওপেন, লেডিস, মিক্সড অ্যান্ড সিনিয়র ক্যাটাগরিস। এবং প্রতিযোগিতায় ভারতীয় দল চারটি বিভাগে অংশগ্রহণ করে। মেট্রোরেল কর্মী সুমিত মুখোপাধ্যায় অংশ নিয়েছিলেন ওপেন ক্যাটাগরিতে। প্রতিযোগিতায় প্রতিটি দলের প্রতিটি বিভাগে মোট ছয়জন করে খেলোয়াড় অংশ নিয়েছিলেন।

প্রসঙ্গত, পেশায় মেট্রোরেল কর্মী সুমিত মুখোপাধ্যায়ের এটাই দেশের হয়ে প্রথম সাফল্য নয়। এর আগে ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমস এবং ২০২২ সালে চতুর্থ এশিয়া কাপ ব্রিজ কম্পিটিশনে তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবং এর পাশাপাশি আরও বহু প্রতিযোগিতাতেও সুমিতবাবু ভারতের জার্সিতে অংশ নেন।

আরও জানতে পড়ুন: ১৭২ রানের টার্গেট বেঙ্গালুরু দিল রাজস্থানকে

এরপর টুর্নামেন্ট শেষ করে রবিবার শহর কলকাতায় ফিরে আসেন সুমিত মুখোপাধ্যায়। এবং প্রতিযোগিতায় তাঁর এই সাফল্য তিনি দেশবাসীকে উৎসর্গ করেন।

তবে এখানেই থেমে থাকতে চান না মেট্রোরেল কর্মী সুমিত মুখোপাধ্যায়। আগামী আগস্ট মাসে মরোক্কোর মারাক্কাচে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং তারপরই সেপ্টেম্বর-অক্টোবরে চিনে আয়োজিত এশিয়ান গেমসেও তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান।

লাহোরের এই প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার সুমিত মুখোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানান মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয়কুমার রেড্ডি। তিনি বলেন, সুমিত মুখোপাধ্যায়ের এই সাফল্যে মেট্রোরেলের পাশাপাশি গর্বিত দেশবাসীও।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের