উগান্ডার রাজধানীতে জোড়া বিস্ফোরণ, বহু মানুষের হতাহতের আশঙ্কা

আশঙ্কা করা হচ্ছে এই দুই বিস্ফোরণে একাধিক মানুষ আহত এবং নিহত হয়ে থাকতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল উগান্ডার রাজধানী কাম্পালা। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে দুটি বিস্ফোরণ ঘটে এই উগান্ডার রাজধানী এই শহরে। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটানো হয়েছে সংসদ ভবনের খুব কাছে এবং অন্য বিস্ফোরণটি ঘটে পুলিশ সদর দফতরের সংলগ্ন এলাকায়। এখনও পর্যন্ত বিস্ফোরণের জেরে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে এই দুই বিস্ফোরণে একাধিক মানুষ আহত এবং নিহত হয়ে থাকতে পারেন।

পুলিশ সূত্রে খবর মঙ্গলবার সকালে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কাম্পালায় ওই দুই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। সংসদ ভবনের সামনে বিস্ফোরণ হওয়ার পরেই সংসদের সমস্ত কাজ স্থগিত করে দেওয়া হয়। পাশাপাশি সংসদের সদস্যদের ভবনে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কে বা কারা এই হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তা এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে খবর এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক কালে উগান্ডায় মাথাচাড়া দিয়ে উঠেছিল বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। পুলিশের প্রাথমিক অনুমান ওই জঙ্গী সংগঠ গুলির মধ্যেই কেউ এই হামলা চালিয়েছে।

তবে কাম্পালায় বিস্ফোরণের ঘটনা নতুন নয়। গত মাসেও উগান্ডার রাজধানীতে একটি রেস্টুরেন্টের সামনে নাশকতা হামলা চালায় এক দল জঙ্গী। এই হামলায় এক তরুণ নিহত হন এবং আহত হন আরও তিনজন। পরবর্তীতে এই হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এছাড়া ২০১০ সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল উগান্ডায়। জঙ্গী সংগঠন আল-শাবাবের চালানো এই হামলায় নিহত হয়েছিলেন অন্তত ৭০ জন।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের