কানের উদ্দেশ্যে রওনা দিলেন মানুষী, অনুষ্কা, বিজয়, জানুন অনুষ্ঠানের বিস্তারিত

এবার ফ্রান্সের উপকূলীয় অঞ্চল ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত হতে চলেছে কান চলচ্চিত্র উৎসব। এই বিশেষ উপলক্ষ্যে সারা বিশ্বের অনেক তারকা লাল গালিচায় তাঁদের মুগ্ধতা ছড়াবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৬ জুন থেকে শুরু বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসব কান (CANNES FILM FESTIVAL 2023))। যা চলবে আগামী ২৮ মে পর্যন্ত। গত বছর কানে ডেবিউ করেছেন বলিউডের একাধিক অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন কান চলচ্চিত্র উৎসবের ৯ জন জুড়ি সদস্য হিসেবে কানে গিয়েছিলেন। এছাড়া গত বছর কানে ডেবিউ করেছেন পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া থেকে একাধিক অভিনেত্রী। তবে চলতি বছরেও কানে ডেবিউ করছেন বলিউডের একাধিক অভিনেত্রী। কানে উপস্থাপক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। এছাড়াও চলতি বছর কানে ডেবিউ করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার ও বিজয় ভার্মা। কান চলচ্চিত্র উৎসবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার জন্যে ফ্রেঞ্চ রিভোরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন।

গতকাল রাতেই কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা বিজয় ভারমা। কানের রেড কার্পেটে হাঁটবেন তিনি। এই উৎসবে সারা বিশ্বের জনপ্রিয় তারকারা অংশ নেবেন। বলিউডের ঐশ্বর্য রাই বচ্চন এবং দীপিকা পাড়ুকোন প্রতিবারই উৎসবে যোগ দেন। একই সঙ্গে বলিউড ডিভা অনুষ্কা শর্মা এবং মানুষী চিল্লার এই উৎসবে যোগ দিচ্ছেন। তবে বিশ্বমানের এই চলচ্চিত্র উৎসবে বলিউডের গৌরব বাড়িয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। সুত্র অনুযায়ী, ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে স্ক্রিনিংয়ের জন্য নারী ও পুরুষদের জন্য একটি ড্রেস কোড নির্ধারণ করা হয়েছে, যা সকলকে কঠোরভাবে অনুসরণ করতে হবে। মহিলারা ককটেল পোশাক পরবেন। এছাড়াও কালো টপ, কালো ট্রাউজার এবং গাঢ় ট্রাউজার বা অন্যান্য আনুষ্ঠানিক পোশাকের বিকল্পও রয়েছে। একইভাবে, উৎসবে যোগদানকারী পুরুষদের ডিনার জ্যাকেট বা স্যুট পরতে হবে। এ ছাড়া পোশাকের সঙ্গে মার্জিত জুতা পরতে হবে। কানে সেলিব্রেটি ছাড়াও সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচকরাও কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারবেন। তবে এর জন্য তাঁদের ৫ লাখ থেকে ২০ লাখ টাকার টিকিট কিনতে হবে। কানের ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট বুক করা যাবে।

কান চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হবে?

এবার ফ্রান্সের উপকূলীয় অঞ্চল ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত হতে চলেছে কান চলচ্চিত্র উৎসব। এই বিশেষ উপলক্ষ্যে সারা বিশ্বের অনেক তারকা লাল গালিচায় তাঁদের মুগ্ধতা ছড়াবেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে