‘পিছন থেকে ছুরি মারব না’, দিল্লি যাওয়ার আগে মন্তব্য ডিকেএস’এর

মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দল যাই সিদ্ধান্ত নিক, পিছন থেকে ছুরি মারবেন না বলে জানিয়ে দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা অন্যতম কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর আসনের দাবিদার আরেক কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া ইতিমধ্যে সোমবার দিল্লি রওনা দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের কাছে নিজের বক্তব্য তুলে ধরার জন্য।

উল্লেখ্য কর্ণাটক বিধানসভা ভোটের ফল ঘোষণার পর দুদিন পেরিয়ে গেলেও এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি দলের তরফে। মুখ্যমন্ত্রীর নাম নিয়ে এখনও বজায় রয়েছে রহস্য। মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে একদিকে যেমন রয়েছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, তেমনই রয়েছেন কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারও। মঙ্গলবার দিল্লি রওনা দেওয়ার আগে ডিকে শিবকুমার সাংবাদিকদের বলেন, তিনি বর্তমানে যে জায়গায় রয়েছেন তা কংগ্রেসের কারণে। দল ছাড়া সবাই শূন্য বলে মন্তব্য করেন কর্ণাটকের কংগ্রেস সভাপতি।

তিনি বলেন, ‘আমাদের সংখ্যা ১৩৫, নিজেদের মধ্যে একতা রয়েছে। এখানে কাউকে ভাগ করতে চাই না আমি। তারা আমাকে পছন্দ করুক বা না করুক, আমি একজন দায়িত্বশীল মানুষ। আমি পিছন থেকে ছুরি মারব না এবং ব্ল্যাকমেল করব না।’ সূত্রের খবর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দীর্ঘ আলোচনার পর আগামী ২৪ ঘন্টার মধ্যে কর্ণাটকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন।

লালবাজারে মুখ্যমন্ত্রী, শহরের আইন-শৃঙ্খলা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক

রবিনসন স্ট্রিটের ছায়া বারাকপুরে, বন্ধঘরে স্বামীর মৃতদেহ আগলে বসে স্ত্রী

পাক অধিকৃত কাশ্মীরে কবর দেওয়া হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজাকে

বার্নপুরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সিপিএম কার্যালয়

অন্ডালে নির্জনস্থানে নাবালিকাকে ধর্ষণের অপরাধে গ্রেফতার ২যুবক

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের