খাদিকুল গ্রামে ঘরে ঘরে তৈরি হয় বাজি , নেই কোন বৈধ লাইসেন্স

Share:

নিজস্ব প্রতিনিধি, এগরা: পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এগরার খাদিকুল গ্রামে একাধিক বাড়িতে বেআইনিভাবে তৈরি হয় বাজি। প্রতিটি বাড়িতে বেআইনিভাবে মজুত থাকে বাজির মশলা। কোন বৈধ লাইসেন্স(Licence) নেই তাদের। পরিবারগুলি বাজি তৈরি করেই তাদের রুজি রোজগার করে এমনটাই দাবি গ্রামবাসীদের। একাধিক বাড়িতে এভাবেই বছরের পর বছর তৈরি হচ্ছে বাজি। এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে(Khadikul Village) বাজি কারখানাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।তৃণমূল নেতা ভানু বাগের বাড়িতে বিস্ফোরণ। পুলিশকে মারধর।

এই বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। বাজি কারাখানার ভিতর ইতিউতি ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে রয়েছে বলে জানা গিয়েছে।বিস্ফোরণে আস্ত বাড়ির চাল উড়ে গিয়েছে। বাড়িতে থাকা ব্যক্তিদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার উপর পড়ে । ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে যায় । কীভাবে বিস্ফোরণ এবং কতজনের মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এগরা থানার(Egra P.S.) পুলিশ। বাজি কারখানায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কারখানার কোনও অনুমোদন ছিল নাকি তা সম্পূর্ণ বেআইনি, তা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও স্থানীদের বক্তব্য, বেআইনিভাবে এখানে বাজি কারখানা চলছিল। গোটা গ্রামটিতেই একের পর এক বাড়িতে বেআইনি বাজি তৈরি হয় এবং তার মশলা মজুত থাকে ।কারোর কোন বৈধ লাইসেন্স নেই । বিস্ফোরণের ফলে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে(Pataspur) এই ধরনের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এদিকে বিস্ফোরণে গোটা এলাকা কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, গোটা বাড়ির ছাদ উড়ে গিয়েছে, শুধু বাড়ির কাঠামো সেখানে পড়ে রয়েছে। আশেপাশের এলাকার মানুষ ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছেন। বাড়িতে বাজি না বোমা বানানো হচ্ছিল, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রামবাসীদের একাংশ। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!