রামচরণ ও স্ত্রী উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করে গণপিটুনি খেলেন এক ব্যক্তি

ভিডিওতে তাঁকে মারধর করতে দেখা গেছে ভক্তদের। এরপর ব্যক্তিটিকে মন্তব্যের জন্য রামচরণ ও উপাসনার কাছে ক্ষমা চাইতে বলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা। মা দিবসের দিনই প্রথম বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন উপাসনা। বিয়ের ১০ বছর পর প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন দক্ষিণের এই জনপ্রিয় দম্পতি। সম্প্রতি রামচরণের স্ত্রীকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে একটি অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে চরম মারধর করলেন রামচরণের অনুরাগীরা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া মাত্রই ইন্টারনেটে তোলপাড় শুরু হয়েছে। ভিডিও অনুসারে, একটি সাক্ষাৎকারের সময় ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনাকে নিয়ে কিছু অবমাননাকর মন্তব্য করতে শুরু করলে রামচরণের কয়েক জন ভক্ত ক্ষিপ্ত হয়ে ওঠে।

রামচরণের সাতজন অনুরাগী সুনিসিত নামে অভিযুক্ত ব্যক্তিটিকে ট্র্যাক করে তাঁকে মারধর করে। ওই ব্যক্তি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে, অভিনেতা ও তাঁর স্ত্রীর সম্পর্কে অশালীন মন্তব্য করেন, শুধু তাই নয় তিনি তারকাদের অশালীন মন্তব্য করার জন্যই বিখ্যাত। ভিডিওতে তাঁকে মারধর করতে দেখা গেছে ভক্তদের। এরপর ব্যক্তিটিকে মন্তব্যের জন্য রামচরণ ও উপাসনার কাছে ক্ষমা চাইতে বলা হয়। ভিডিওটি সমর্থন করেছেন রাম চরণের অন্যান্য ভক্তরা। আবার অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, অবিলম্বে ব্যক্তিটির চিকিৎসার প্রয়োজন। একজন কিছু মানুষ এর বিরোধিতা করে বলেন, “আমি শারীরিক নির্যাতনকে প্রশ্রয় দিই না। তবে কেন এই লোকটি আজেবাজে কথা বলবে? কেন তিনি অকারণে তারকাদের বিরুদ্ধে বাজে কথা বলে ঝামেলাকে আমন্ত্রণ জানালেন?”

ক্লিপটিতে, ভক্তরা সুনিসিতকে ঘুষি মারতে এবং তাঁকে গালিগালাজ করতে দেখা যায় ভক্তদের। ক্লিপটিতে দেখা যায় লোকটি বলছেন, “আমি উপাসনার সঙ্গে লং ড্রাইভে গিয়েছি। সে আমার বান্ধবী। তাঁর একটি অডি বৈদ্যুতিক গাড়ি আছে এবং আমরা সেই গাড়িতে গোয়া গিয়েছিলাম। রাম চরণও আমার বন্ধু। একবার, তিনি আকস্মিকভাবে আমাকে উপাসনার সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বলেন।” তাঁর আরও কথায়, তিনি চিরঞ্জীবীর মেয়ে সুস্মিতার সঙ্গেও লং ড্রাইভে গিয়েছেন। তবে ক্লিপে ভক্তদের বলতে শোনা যায়, “এই মার মনে রাখবেন এবং নিশ্চিত করুন যে আপনি পরেরবার এভাবে কথা বলবেন না। আপনি জানেন তো কেন আপনাকে মারধর করা হয়েছে, আপনি যা করেছেন তা ভুল। আপনি কোন পরিবারের মহিলাদের সম্পর্কে মন্তব্য করছেন? এখন থেকে, কোনও নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করবেন না। এটা ভুল।”

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা