ঝাড়গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি অঞ্চলের আউসপাল গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়। এলাকায় উত্তেজনা দেখা দেয়। জানা গেছে, ঝাড়গ্রাম(Jhargram) ব্লকের চন্দ্রি অঞ্চলের আউসপাল গ্রামের এক বাসিন্দা তার বাড়িতে বিদ্যুৎ লাইন মেরামত করার জন্য স্থানীয় এক যুবককে ডেকে পাঠায়। ওই যুবক ইলেকট্রিক লাইনের ওঠার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝুলতে থাকে। ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয় । মৃত যুবকের নাম সুজন সরেন।

তার বয়স ১৯ বছর। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার(Jhargram P.S.) পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দমকল বিভাগকে খবর দেয়। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত যুবকের দেহ উদ্ধার করে। দোষীদের আয়ন অনুযায়ী এই যুবকের আজ পরীক্ষা ছিল কিন্তু সে যখন বাড়ি থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল সাইকেল নিয়ে সেই সময় তাকে ছাড়িয়েও এক ব্যক্তি তার বাড়িতে বিদ্যুৎ গোলোযোগ হয়েছে বলে ডেকে পাঠায়। ওই ছাত্রটি (Student)এলাকায় বিদ্যুৎ এর কাজকর্ম করত। কিন্তু তার বাড়ির বিদ্যুতের গোলযোগ ঠিক করতে সে যখন পোষ্টের মাথায় উঠে সেই সময় সেই বিদ্যুতের লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল না।

ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তখনই তার মৃত্যু হয়। কিন্তু বাড়িতে বিদ্যুতের গোলযোগের তরুন বিদ্যুৎ পর্ষদের কর্মীদের না ডেকে কেন এই ছাত্রকে পোস্টের উপরে তুলে দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। পরে বিদ্যুৎ দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে আসে। যে ব্যক্তির বাড়ির বিদ্যুতের গোলযোগ ঠিক করতে ওই ছাত্র পোষ্টের উপর উঠেছিলেন তিনি ঘটনার পরে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পুলিশ এই ঘটনায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য