সুপ্রিম কোর্টের বিচারপতি পদে আরও দুই নাম প্রস্তাব কলেজিয়ামের

গত দু’দিনে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এম আর শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী কে ভি বিশ্বনাথন ও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের নাম সুপারিশ করল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম। আজ মঙ্গলবার কলেজিয়ামের বৈঠকেই বিচারপতি হিসেবে কে ভি বিশ্বনাথন ও প্রশান্ত কুমার মিশ্রের নাম সুপারিশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল, বিচারপতি কে এম যোশেফ, বিচারপতি অজয় রাস্তোগি ও বিচারপতি সঞ্জীব খান্না।

গত দু’দিনে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি এম আর শাহ। ফলে বর্তমানে শীর্ষ আদালতের বিচারপতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩২। আগামী ১৬ জুন অবসর নেবেন বিচারপতি কে এম যোশেফ এবং পরের দিন ১৭ জুন অবসর নেবেন বিচারপতি অজয় রাস্তোগি। ২৯ জুন অবসর নেবেন বিচারপতি ভি রামসুব্রহ্মণিয়ান। পরের মাসে অর্থা‍ৎ জুলাইতে অবসরে যাবেন বিচারপতি কৃষ্ণ মুরারি। সে ক্ষেত্রে নতুন বিচারপতি নিয়োগ না করা হলে সর্বোচ্চ আদালতের বিচারপতির সংখ্যা কমে দাঁড়াবে ২৮।

ফলে বিচারপ্রক্রিয়ার গতি শ্লথ হয়ে যাবে। তাই শূন্যপদে যাতে তড়িঘড়ি নিয়োগ করা যায় তার জন্য এদিন কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে দুটি নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। শেষ পর্যন্ত যদি শীর্ষ আদালতের সুপারিশ মেনে নেয় তাহলে কে ভি বিশ্বনাথন বিচারপতি জে বি পার্দিওয়ালার পরে ভারতের প্রধান বিচারপতি হবেন। ২০৩১ সালের ২৫ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন তিনি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়