IPL-2023: লখনউ-এর বিরুদ্ধে ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করলেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি আইপিএল-এ গত মঙ্গলবার রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত লখনউ-এর কাছে মাত্র ৫ রানে হারতে হয় রোহিত শর্মার মুম্বইকে। তারপরই ম্যাচে পরাজিত হওয়ার কারণ ব্যাখ্যা করেন হিটম্যান।

লখনউ ম্যাচের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রোহিত বলেন, পিচ ভালো ব্যাটিংয়ের পক্ষে যথেষ্ট ভালো ছিল। এবং রান তাড়া করেও ম্যাচ জেতা সম্ভব ছিল। কিন্তু আমরা যখন বোলিং করছিলাম, তখন শেষ তিন ওভারে আমাদের বোলাররা অনেকটা রান দিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও ব্যাটিং-এর শুরুর সময় আমরা শুরুটা ভালোই করেও দ্বিতীয়ার্ধে আমরা ছন্দ হারাই। এবং যার ফলেই ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে যায়।

তবে বিপক্ষ দলের মার্কাস স্টেইনেস-এর প্রশংসা করে রোহিত বলেন, মার্কাস আমাদের বিরুদ্ধে ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছে। ও যথেষ্ট ভালো একজন ক্রিকেটার, এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও জানতে পড়ুন: মহসিন তাঁর এই সাফল্য উৎসর্গ করলেন অসুস্থ বাবাকে

রোহিত আরও বলেন, আমি কোনও ম্যাচের আগে পয়েন্ট এবং রান রেট নিয়ে মাথা ঘামাই না। আমার একটাই লক্ষ্য থাকে ভালো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়া। আর আইপিএল-এর শেষ ম্যাচেও হায়দরাবাদের বিপক্ষেও এই লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো।

তবে লিগ টেবিলের এখন যা অবস্থা তাতে মুম্বইকে হায়দরাবাদের বিপক্ষে জেতার পাশাপাশি বড় ব্যবধানে জিততে হবে। কেননা, মুম্বই-এর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিরাট কোহলিরা। মুম্বই-এর বাকি আছে একটি ম্যাচ, আর বিরাটদের বাকি আছে দুটি ম্যাচ। কাজেই সেই চিন্তা করেই হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামতে হবে রোহিতদের।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের