দশম উচ্চতম শৃঙ্গ মাকালুও জয় করল পিয়ালি

Share:

নিজস্ব প্রতিনিধি: এভারেস্ট, অন্নপূর্ণা, লোৎসের পর এবার পিয়ালি জয় পৃথিবীর মাকালু শৃঙ্গও। বুধবার সকালে এই তরুণ পর্বতারোহী মাকালু শৃঙ্গ জয় করেছেন।

উল্লেখ্য, চন্দননগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি এভারেস্ট, লোৎসে জয় করার পর স্বপ্ন দেখেছিলেন মাউন্টকিলার নামে খ্যাত অন্নপূর্ণা ও পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ মাকালু একই সঙ্গে জয় করার। কিন্তু যখন পিয়ালি অন্নপূর্ণার শিখর আহরণ করেন, সেই সময় তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। শৃঙ্গ জয় করার পর বাবার অসুস্থতার খবর শোনা মাত্রই পিয়ালি ফিরে আসেন তাঁর চন্দননগরের বাড়িতে। তারপর বেশ কিছুদিন অসুস্থ বাবার সেবা করে আবার পিয়ালি রওনা দেন নেপালের উদ্দেশে।

এরপর শত বাঁধা বিপত্তি দূর করে পিয়ালি বুধবার ফের আরও এক সাফল্যের মুখ দেখলেন। মাকালুর শৃঙ্গতেও পায়ের ছোঁয়া পড়ল চন্দননগরের কাঁটাপুকুরের বসাক বাড়ির বড় মেয়েটি। এই খবর আসামাত্রই আনন্দে ভাসতে শুরু করেন বসাক বাড়ির বাকি সদস্যরা।

আরও জানতে পড়ুন: নাজাম শেঠিকে ‘মানসিক রোগী’ বলে তোপ রামিজের

প্রসঙ্গত, পিয়ালি যখন একের পর এক দুর্গম পর্বত জয় করে এলেও কোথাও যেন একটা আক্ষেপের সুর তাঁর পরিবারের সদস্যদের। কেননা এই বিশাল ব্যয়বহুল এই পর্বত অভিযানে দরকার হয় টাকার। এবং চলতি বছরের অভিযান শুরুর আগেও পিয়ালি বার বার সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছিলেন তাঁকে অর্থ সাহায্যের জন্য। তাঁদের একটাই অনুরোধ সরকার যেন পিয়ালির ব্যাপারে একটু ভাবনা-চিন্তা করে।

পিয়ালির এই সাফল্যে দারুণ খুশি হয়েছেন আর এক বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। পিয়ালির সাফল্য বর্ণণা করতে গিয়ে সত্যরূপ বলেন, পিয়ালি অসাধারণ কাজ করেছে। ও যেভাবে একের পর এক শৃঙ্গ জয় করে বাঙালি তথা দেশের মুখকে উজ্জ্বল করছে তাতে আমার মনে হয় পর্বতারোহণের ইতিহাসে নজিরবীহিন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমার অনুরোধ এবার অন্তত পর্বতারোহণের দিকটা আরও বেশি করে তুলে ধরা উচিত।

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ