২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হল ভারত ও বাংলাদেশ

ফের বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারত ও বাংলাদেশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারত ও বাংলাদেশে। ২০১১ সালের পর আবারও যুগ্মভাবে ওয়ান ডে বিশ্বকাপ আয়োজন করার দায়িত্ব পেল এই দুই দেশ। এর আগে ২০২৩ সালে ৫০ ওভারের এই বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে ভারত। এর ৭ বছর পর তথা ২০৩১ সালে ফের একদিনের বিশ্বকাপের আয়োজক হবে একশত চল্লিশ কোটির এই দেশ। তবে এবার আর একা নয়, যুগ্মভাবে দায়িত্ব পাবে বাংলাদেশও।

মঙ্গলবারের বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র বৈঠকে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বিভিন্ন ইভেন্টের আয়োজকদের নাম ঘোষণা করা হয়েছে। 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। দীর্ঘ ২৯ বছর পর ফের কোনও আইসিসি-র ট্রফি অনুষ্ঠিত হবে পাক ভূমিতে।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। এরপর ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে। আর ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপে হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। তার আগের বছর ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক দেশ হল দক্ষিণ আফ্রিকা, জিম্বাওয়ে এবং নামিবিয়া। 

  

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের