Loading live market data...
Loading active stocks...
Connecting...

অনুষ্কার পর হেলমেট বিতর্কে বিগ বি-র বাইক আরোহীকে ১০০০ টাকা জরিমানা

মুম্বই ট্রাফিক পুলিশ হেলমেট ছাড়াই অমিতাভকে বাইকে চড়ানোর জন্যে বাইক আরোহী দীপক গায়কওয়াডকে ১০০০ টাকা জরিমানা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার থেকেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। হেলমেট ছাড়া মুম্বইয়ের রাস্তায় নেমে তীব্র সমালোচনার শিকার হয়েছেন অমিতাভ বচ্চন এবং অনুষ্কা শর্মা। সোমবার সকালে অমিতাভ বচ্চন নিজেই একটি ছবি শেয়ার করে লেখেন, মুম্বইয়ের রাস্তায় ব্যপক ট্র্যাফিক জ্যামের ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্যে তিনি তাঁর এক ভক্তের বাইকে চাপতে বাধ্য হন। তবে ছবিতে তাঁর মাথায় কোনও হেলমেট ছিল না, ওইদিন বিকেলে একই কাণ্ড ঘটান অভিনেত্রী অনুষ্কা শর্মা। যিনি দেহরক্ষীর বাইকে চেপে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু তাঁরও মাথায় ছিল না কোনো হেলমেট। শোনা যায়, জুহুতে বিশাল গাছ পড়ে যাওয়ায় অগত্যা নিরুপায় হয়ে দেহরক্ষীর বাইকে চেপেই রওনা দেন গন্তব্যে। আর এই ছবি দুটি ভাইরাল হতেই রে রে করে ছুটে আসেন নেটিজেনরা। একটাই দাবি, অভিনেতাদের মাথায় হেলমেট কোথায়!

যেখানে বর্তমানে যেকোনো জনবহুল রাস্তায় বাইক নিয়ে বেরোলেই হেলমেট পরা বাধ্যতা মূলক। সেখানে সেলিব্রিটিদেরও কোনও ছাড় নেই। ব্যাপারটি নজরে পড়তেই অনুষ্কার দেহরক্ষীর কাছ থেকে প্রায় সাড়ে দশ হাজার টাকা জরিমানা ধার্য করে মুম্বই পুলিশ। কিন্তু একই অভিযোগ বর্তায় অমিতাভের উপরেও। যদিও এই অভিযোগের ভিত্তিতে অমিতাভের যুক্তি, তাঁর এই ছবিটি শুটিংয়ের। যখন তিনি রবিবার সম্পূর্ন পুলিশের অনুমতি নিয়েই ভক্তের বাইকে চেপেছিলেন। কারণ রবিবার রাস্তাঘাটে যানজট মুক্ত থাকে। তবে সাফাই দিয়েও রেহাই পেলেন না বিগ বি। মুম্বাই ট্র্যাফিক পুলিশ বিগ বিকেও নিরাপত্তার নির্দেশনা না মানার জন্য সমালোচনা করেছে। সূত্রের খবর, মুম্বই ট্রাফিক পুলিশ হেলমেট ছাড়াই অমিতাভকে বাইকে চড়ানোর জন্যে বাইক আরোহী দীপক গায়কওয়াডকে ১০০০ টাকা জরিমানা করেছে।

মোটরযান আইন অনুযায়ী 129/194 (D) এর অধীনে তাঁর বিরুদ্ধেও চালান কাটা হয়েছে। এদিকে বিগ বি নিজেই সকলকে হেলমেট পরিধান করার অনুরোধ করে একটি ব্লগে লিখেছিলেন, “হেলমেট পরিধান করুন এবং ট্রাফিক গাইড লাইনের সমস্ত নিয়ম-কানুন মেনে চলুন।” অমিতাভকে পরবর্তীতে ‘প্রজেক্ট কে’-তে দেখা যাবে, এতে দীপিকা পাড়ুকোন এবং প্রভাসও অভিনয় করেছেন। নাগ অশ্বিন দ্বারা পরিচালিত, এটি একটি দ্বিভাষিক চলচ্চিত্র। যা একই সঙ্গে হিন্দি এবং তেলেগুতে বিভিন্ন স্থানে শ্যুট করা হয়েছে। বিগ বি-কে রিভু দাশগুপ্তের পরবর্তী কোর্টরুম ড্রামা ফিল্ম ‘সেকশন 84’-এও দেখা যাবে।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার