এগরা-কাণ্ডে এখনই এনআইএ নয়, শুভেন্দুর আর্জি খারিজ করে জানাল হাইকোর্টে

আদালতের এই নির্দেশের ফলে শুভেন্দু অধিকারীর মুখ পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এগরা বাজি কারখানায় বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। বৃহস্পতিবার সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এগরা-কাণ্ডে এখনই এনআইএ তদন্তের প্রয়োজন নেই। আদালতের এই নির্দেশের ফলে শুভেন্দু অধিকারীর মুখ পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানিয়ে দিয়েছে, আপাতত এগরা বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত করবে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। আগামী ১২ জুন সিআইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এগরার ঘটনায় বিস্ফোরণের ধারা কার্যকর হবে কি না সেই বিষয়ে আপাতত সিদ্ধান্ত নেবে সিআইডি-ই।

পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের পাশাপাশি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই আর্জিও মানেননি বিচারপতি। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪ জন।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!