Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ ববিতার

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ববিতা সরকারের চাকরি খারিজের যে নির্দেশ দিয়েছিলেন তাকেই চ্যালেঞ্জ করে মামলা ডিভিশন বেঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি চাকরি, আর তাকে ঘিরেও ৩ কন্যার জীবন উথালপাথাল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর(Ankita Adhikari) স্কুলে চাকরি পাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা ঠুকেছিলেন ববিতা সরকার(Babita Sarkar)। সেই মামলায় তিনি জয়ের মুখ দেখে শুধু যে সেই চাকরি পেয়েছিলেন তাই নয়, অঙ্কিতার পাওয়া বেতন বাবদ প্রায় ১৬ লক্ষ টাকাও পেয়েছিলেন। সবটাই ছিল আদালতের নির্দেশ। কিন্তু সেই চাকরি ধরে রাখতে পারছেন না ববিতা। কেননা তিনি যে তথ্য দায়ের করে চাকরির দাবি করেছিলেন এবং যে তথ্যের ওপর দাঁড়িয়ে আদালত সেই চাকরি অঙ্কিতার কাছ থেকে কেড়ে তাকে প্রদান করেছিল, সেই তথ্যই ছিল ভুল। তার জেরে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay) ববিতার কাছ থেকে চাকরি কেড়ে তা তুলে দেন অনামিকা রায়ের(Anamika Roy) হাতে। সঙ্গে অঙ্কিতার বেতনের প্রায় ১৬ লক্ষ টাকাও দিতে বলেন। সেই রায়কে এবার চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গেলেন ববিতা।

আরও পড়ুন দিলীপের লাইনকেই অবশেষে মান্যতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

অঙ্কিতার কাছ থেকে চাকরি কাড়তে যেমন ববিতা মামলা করেছিলেন, তেমনি ববিতার কাছ থেকে চাকরি কাড়তে অনামিকা মামলা করেছিলেন। সেই মামলায় জয় হয়েছে অনামিকার। চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনামিকার দায়ের করার মামলার রায় দেন। সেই রায় তিনি জানিয়েছিলেন, ববিতার চাকরি অনামিকা পাবে এবং অঙ্কিতার বেতনের যে টাকা ববিতা পেয়েছিলেন, সেই টাকা এবার ববিতাকে তুলে দিতে হবে অনামিকার হাতে। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার ববিতা মামলা ঠুকেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। তার আবেদন খতিয়ে দেখে বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। উল্লেখ্য যে যুক্তিতে ববিতার বিরুদ্ধে অনামিকা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তা হল, ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। যার ফলে তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ বেড়ে গিয়েছে। এখন দেখার বিষয় ডিভিশন বেঞ্চ ববিতাকে তার হারানো চাকরি ফিরিয়ে দেয় কিনা।

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি