ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বাদে বিদেশের মাটিতে টি-২০ খেলতে গিয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে কিউয়িদের সামনে কিছুটা দুর্বল দেখাল শ্রেয়স আয়ারদের। আজ, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চের মাঠে কিউয়িদের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে নামিয়েছিল টিম ইন্ডিয়া।

ঘরের মাঠে চেনা মেজাজে দুরন্ত ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। শুরুতেই ভারতীয় বোলারদের পিছনে পড়ে যান ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। দুজনে দুরন্ত শুরু করেন। তবে মায়াঙ্কা যাদবের বলে ২৪ রানে আউট হয়ে যান সেইফার্ট। মাঝে ব্যাট করতে নামেন ড্যারিয়েল মিচেল। সেই সময়ে কিছুটা রানের গতিতে লাগাম টানতে সক্ষম হয় ভারত। ফিন অ্যালেন চালিয়ে খেললেও ৪৫ রানে আউট হয়ে যান তিনি। অক্ষর প্য়াটেলের বলে লং অনও ক্যাচ তুলে দেন তিনি। যা সহজেই লুফে নেন তিলক ভর্মা। তারপরে ব্য়াট করতে নামেন গ্লেন ফিলিপস। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরতে থাকে। ভারতীয় বোলারদের বিরুদ্ধে তেড়েফুঁড়ে ব্যাট হাতে নামেন ফিলিপস। হাঁকান হাফসেঞ্চুরি। যদিও কিউয়িদের কোনও ব্যাটারই তাঁকে যোগ্য সঙ্গে দেননি। ফিলিপস করেন ৮২। তাঁর কাঁধে ভর করেই নিউজিল্যান্ডের স্কোর পৌঁছয় ২২৫-এ। বাকিদের স্কোর- জ্যাকবস ৩১, মিচেল ২৮।

আরও পডুন: বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

এদিন দীর্ঘদিন বাদে দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। যদিও তেমন দাগ কাটল না তাঁর বোলিং। মায়াঙ্ক যাদব তুলনামূলকভাবে ভাল বল করেন। চার ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট তুলেছেন তিনি। অর্শদীপ সিংহ ও অক্ষর প্যাটেলের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট। ভারতের সামনে এখন টার্গেট ২২৬ রানের।

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার