নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

আগামী ৩০ অক্টোবর দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে তাঁর বহুল প্রতীক্ষিত 'অরা ইন্ডিয়া ট্যুর'-এর কনসার্ট হওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না বিশ্বখ্যাত পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। আগামী ৩০ অক্টোবর দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে তাঁর বহুল প্রতীক্ষিত ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কনসার্টের অনুমতি বাতিল করল দিল্লি পুলিশ। খবরটি নিঃসন্দেহে ভক্তদের জন্যে বড় ধাক্কা। কারণ অনেকেই শোয়ের টিকিট কেটে ফেলেছিলেন।
বুকমাইশো-এর কাছে পাঠানো দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশের কার্যালয়ের একটি চিঠি থেকে জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কিছু নির্দিষ্ট হুমকির খবর এবং উৎসবের মরশুমের অতিরিক্ত আইনশৃঙ্খলা সামলানোর ব্যাস্ততার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বহুমুখী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়বদ্ধতার কারণে ৩০ অক্টোবর জহরলাল নেহেরু স্টেডিয়ামে দিলজিতের কনসার্টের আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে হঠাৎ করে পুলিশের এই কড়াকড়ি ও অনুমতি বাতিলের ঘোষণায় চরম হতাশ ভক্তরা। কারণ কনসার্টটিতে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁরা। অনলাইনে টিকিটও কেটে ফেলেছিলেন। এবার এই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর সবার।
বিতর্কের অন্য নাম পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। কখনও বিদেশের নাগরিক হয়ে কেন তিনি ভারতে বাস করছেন তা নিয়ে বিতর্ক ওঠে, আবার কখনও তাঁর ব্যক্তিগত সম্পর্ক সংবাদের শিরোনামে আসে। তার নাকি বিদেশে বউ-ছেলে রয়েছে, সে কথা তিনি গোপন করেছেন। শুধু তাই নয়, পাকিস্তানের তারকাদের দেশে নিষিদ্ধ করার পরেও পাক-নায়িকার সঙ্গে অভিনয় করেছেন দিলজিৎ, তা নিয়েও বিতর্ক চরমে উঠেছে। এছাড়া তাঁর কনসার্টে খালিস্তানিদের তাণ্ডব, টিকিট নিয়ে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি তো লেগেই রয়েছে। এবার নিরাপত্তাজনিত কারণে দিলজিতের শো বাতিল করা হল। 

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার