দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

Share:

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ‘কপালে সবার নাকি সুখ সয় না!’ মান্না দে’র গাওয়া জনপ্রিয় গানের পংক্তিরই প্রমাণ মিলল সাতক্ষীরার তালায়। মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল তন্নি দে’র (২০)। পুজোয় শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছিলেন। বেশ আনন্দেই কাটিয়েছিলেন ক’টা দিন। কিন্তু বিজয়া দশমীতে ঘটল মহাবিপর্যয়। পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গা প্রতিমার নিরঞ্জ শোভাযাত্রায় সামিল হয়েছিলেন। নদীতে বিসর্জনের আগের মুহুর্তে মা দুর্গাকে বরণ করতে গিয়েই আচমকা বুকে ব্যথা অনুভব করেন। মাটিতে বসে পড়তে না পড়তেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বিয়ের মাত্র চার মাস পর বাবার বাড়িতে প্রথম দুর্গাপুজো উদ্‌যাপন করতে এসে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার জানিয়েছেন, ‘গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা চলছিল। ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনের ঘাটে এসেছিলেন তন্নি। সেখানে তিনি সিঁদুর খেলার পাশাপাশি মা দুর্গাকে বরণের আনুষ্ঠানিকতায় অংশ নেন। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে সুস্থ করার চেষ্টা চালান পরিবারের সদস্য এবং স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। উৎসবের দিনে এমন আকস্মিক ঘটনায় বিসর্জনস্থলের আনন্দঘন পরিবেশ শোকাবহ হয়ে ওঠে। মেয়েকে হারিয়ে ভেঙে পড়েন বাবা মহাদেব দে-সহ পরিবারের সদস্যরা।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ‘বিসর্জনস্থলে এক নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর