ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড এরিয়ায় তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করেন বিমানবন্দর নিরাপত্তারক্ষীরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দমদম বিমানবন্দরে কয়েক কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করল সিআইএসএফ। জানা গিয়েছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক টার্মিনালের সিকিউরিটি হোল্ড চত্বরে তল্লাশির সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করেন বিমানবন্দর নিরাপত্তারক্ষীরা। তাঁদের মধ্যে একজন পুরুষ এবং অন্যজন মহিলা। ব্যাংককগামী ভুটান এয়ারলাইন্সের যাত্রী ছিলেন তাঁরা। বিমানবন্দরে অহেতুক ঘোরাঘুরির কারণেই তাঁদের উপর সন্দেহ হয় নিরাপত্তা আধিকারিকদের।

এরপর তাঁদের আলাদা জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি শুরু করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় আধিকারিকদের। তল্লাশিতে মোট ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার হয়। ভারতীয় মুল্যে যার আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা। বিপুল এই পরিমাণ মার্কিন ডলার তাঁরা কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানতেই তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এর নেপথ্যে হাওয়ালা যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।  জানা যায়, বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। তাঁদের পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করতে গোটা কেলেঙ্কারি সামনে আসে। মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল বিদেশি মুদ্রা।

এমনকি ব্যাগের একেবারে নিচ থেকে উদ্ধার হয় ৪৫ হাজার মার্কিন ডলার, যাতে কেউ বুঝতে না পারে, সেই কারণে কাগজের প্যাকেট মুড়ে রাখা হয় ডলারগুলি। এছাড়া পুরুষ যাত্রীর একটি ব্যাগ থেকেও প্রায় ৭৪ হাজার ৯০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য  প্রায় ১ লক্ষ ১৯ হাজার ৯০০ মার্কিন ডলার। সব মিলিয়ে ১ কোটি ১৩ লক্ষ ৬৪ হাজার টাকা উদ্ধার করেন কর্মমকরতারাএই মুহূর্তে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে। 

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার