‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক রাজনীতির ময়দানেও শুরু হয়েছে চাপানউতোর। দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ও হিংসার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ কয়েক জন বিদেশি নেতার মন্তব্যে তীব্র আপত্তি জানালেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তার অভিযোগ, ফ্রান্সের অস্থির পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন বিদেশি নেতারা। আসল ঘটনা না জেনেই তারা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন। এমন মন্তব্যকে ‘নির্বোধ’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলেও কটাক্ষ করেছেন ম্যাক্রো।

সপ্তাহান্তে ফ্রান্সের বিভিন্ন প্রান্তে নতুন করে বিক্ষোভের আশঙ্কা তৈরি হয়েছে। তার আগেই কাতার সফরে গিয়ে এই বিষয়ে মুখ খোলেন ফরাসি প্রেসিডেন্ট। দোহায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শনিবারের হিংসাত্মক ঘটনার পর থেকেই নানা ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সেই সূত্র ধরেই বিদেশের একাধিক রাজনৈতিক নেতা এমন সব মন্তব্য করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ম্যাক্রোকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তার বক্তব্যের নিশানায় কি ডোনাল্ড ট্রাম্প রয়েছেন? উত্তরে ফরাসি প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন, ট্রাম্পও সেই তালিকায় রয়েছেন। যদিও শুধু তাঁর নাম উল্লেখ করেননি ম্যাক্রো। আমেরিকায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির একটি সভায় ফ্রান্সের হিংসার প্রসঙ্গ তুলেছিলেন ট্রাম্প। তার দাবি ছিল, এই অশান্তির নেপথ্যে রয়েছেন অভিবাসী, জিহাদপন্থী এবং কমিউনিস্টরা। ট্রাম্পের এই বক্তব্যের বিরুদ্ধেই সরব হয়েছেন ম্যাক্রো।

আরও পড়ুন: মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফরাসি প্রেসিডেন্টের কথায়, আটলান্টিকের এ পারে এবং অন্য প্রান্তের কিছু নেতা নিজেদের নির্বাচনী প্রচারে ব্যস্ত। তাঁরা পরিস্থিতির প্রকৃত কারণ না বুঝেই এমন কিছু বক্তব্য তুলে ধরছেন, যা কয়েকটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ছড়ানোর চেষ্টা করছে। নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে ফ্রান্সকে প্রচারের হাতিয়ার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ম্যাক্রোর বক্তব্য, দেশের সামনে এমনিতেই একাধিক সমস্যা রয়েছে। তার মধ্যে বাইরের নেতাদের এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। ভুয়ো তথ্য ছড়ানোর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি একাধিক ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিগুলিতে এমন কিছু ঘটনার দৃশ্য দেখানো হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। এমনকি অভিবাসী ও ইসলামপন্থীদের দলবদ্ধ হামলার মতো দাবিও করা হয়েছে। ম্যাক্রোর বক্তব্য, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

বোরকা পরে রহস্যময় পুরুষের হাত ধরে মসজিদে মালাইকা, আবারও প্রেমে পড়লেন ‘মুন্নি’?

‘তিন মাসে রিপোর্ট দেওয়া চ্যালেঞ্জিং’, মনে করছেন চোরবাগান কাণ্ডে সিটের প্রধান

গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, এখন কেমন আছেন? জানালেন অভিনেতার মা আয়েশা

ডিম-মাখন-ময়দা-চিনি ছাড়াই তৈরি করুন পেঁপের কুকিজ, রইল সহজ রেসিপি

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

ঘণ্টার পর ঘণ্টা ঠাকুর দেখে পায়ের বেহাল দশা? বাড়িতেই করুন পার্লারের মতো পেডিকিয়োর

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য