প্রতি বছর ৭ মিলিমিটার পর্যন্ত জলস্তর বাড়ছে সুন্দরবনে

প্রতি বছর সুন্দরবনে বাড়ছে জলস্তর। আর তার জেরে দুই ২৪ পরগনা জেলার ৫টি ব্লকের ২০টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষের জীবন বিপ্নন হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশ্নের মুখে সুন্দরবনের(Sundarban) ভবিষ্যৎ। প্রশ্নের মুখে সুন্দরবন লাগোয়া দুই ২৪ পরগনার ৫টি ব্লকের খুব কম করেও ২০টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষের জীবন-জমি-জীবিকা। কেননা সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা যাচ্ছে, সুন্দরবন এলাকায় প্রতি বছর ৩ থেকে ৭ মিলিমিটার পর্যন্ত জলস্তর(Water Label) বাড়ছে। এই জল বাড়ার পরিমাপ দেশের অন্যান্য উপকূলের তুলনায় অনেকটা বেশি। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ে সমুদ্রের জল(Sea Water) স্থলভাগের অনেকটা ভিতরে ঢুকে পড়ছে। আয়লা, যশ ও আম্ফানের মতো ঘূর্ণিঝড়ের(Cyclone) সময়ে যে ভাবে সুন্দরবলে এলাকার নদী বা সমুদ্রের জল স্থলভাগে ঢুকে পড়েছিল, তাতে এই তথ্যের সত্যতা মানছেন সকলেই। কীন্তু এভাবে আর কতদিন বেঁচে থাকবে সুন্দরবন, এখন এই প্রশ্নটাই উঠে গিয়েছে।

আরও পড়ুন দিলীপের লাইনকেই অবশেষে মান্যতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

পরিবেশবিদ থেকে বিশেষজ্ঞদের দাবি, সুন্দরবন গড়ে উঠেছে গঙ্গা-পদ্মার ব-দ্বীপ এলাকায়। দুই বিশাল নদী ও তাদের শাখা নদীগুকি সাগরে মেশার আগে প্রতি মুহুর্ত যে বিশাল পরিমাণ পলি জমা করছে কার্যত তার ওপরেই সুন্দরবন গড়ে উঠেছে। যদিও এখনও পর্যন্ত ঐতিহাসিক ভাবে জানা যায়নি ঠিক কোন কারণে সুন্দরবনের জন্ম হয়েছে। তবে ম্যানগ্রোভ অরণ্য থাকার কারণ হিসাবে মনে করা হয় গাঙ্গেয় ব-দ্বীপের পলি আর নোনামাটিতে ভর দিয়েই সুন্দরবনের জন্ম। কিন্তু এই ধরনের দ্বীপের নিয়মই হল তা একসময় ভাঙতে শুরু করবে। সেই ভাঙন ইতিমধ্যেই সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া নানা এলাকায় দেখা যাচ্ছে। কিন্তু ঠিক কি কারণে দেশের অনান্য অঞ্চলের চেয়ে সুন্দরবনে জলের উচ্চলা প্রতি বছর বেড়ে চলেছে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেননি কোনও বিশেষজ্ঞ।

আরও পড়ুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ ববিতার

তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সুন্দরবনের নদীগুলিতে চরা পড়া ই তার জন্য নদীর নাব্যতা কমে যাওয়ার জেরেই জলস্তরের উচ্চতা বাড়ছে সুন্দরবনে। সেখানকার নদীগুলি যে পরিমাণ পলি জোয়ারের সময়ে নিয়ে ঢোকে, ভাটার সময়ে সেই পরিমাণ পলি নিয়ে বের হতে পারে না। সেই পলি জমেই সুন্দরবনের দ্বীপগুলি তৈরি হচ্ছে। কিন্তু যখন জোয়ার হচ্ছে বা জলস্ফীতি ঘটছে তখন সেই জল আর নদী ধারন করতে না পেরে বাঁধ ভেঙে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে সাগরের জল বাড়ার কারণেও সুন্দরবনে বেশি পরিমাণে জল ঢুকছে। আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে। এখন যা কোটালে দেখা যাচ্ছে, একটা সময় এমন আসবে যখন তা নিত্যদিনই দেখা যাবে। আর এর দরুণ উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা, বাসন্তী, কুলতলি ও পাথরপ্রতিমা ব্লকের অন্তত ২০টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিদারুণ ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। সংকটে পড়বে এই ২০টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষের জীবন, জমি ও জীবিকা।

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর