মাদককাণ্ডে গ্রেপ্তার ‘বিগ বস্’ খ্যাত আজাজ খান, দু’বছর পর ১৯ মে জেল থেকে মুক্তি পাচ্ছেন

কারণ তাঁর বিরুদ্ধে থাকা চার্জশিট অনুযায়ী, "অভিনেতা মাদক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, এবং তাঁর সঙ্গে মাদক পাচারকারীদের আর্থিক লেনদেনও হয়।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় অভিনেতা আজাজ খান, যিনি ‘বিগ বস-7’-এ অংশগ্রহণের পর মুলত খ্যাতি অর্জন করেছিলেন। যাঁকে ২০২১ সালে মার্চ মাসে মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছিল এনসিবি। তাঁর বিরুদ্ধে ছিল মাদক পাচারের অভিযোগ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়, আলপ্রাজোলামের ৩১ টি ট্যাবলেট, যার মোট ওজন প্রায় ৪.৫ গ্রাম। দুই বছর জেলে থাকার পর অবশেষে জামিন মিলল আজাজের। শুক্রবার আর্থার জেল থেকে মুক্তি পাবেন তিনি। টানা দু বছর পর স্বামীর সঙ্গে দেখা করতে পারবেন ভেবে উত্তেজিত অভিনেতার স্ত্রী। প্রসঙ্গত, ২০২২ সালে, বোম্বে হাইকোর্ট আজাজ খানকে জামিন দিতে অস্বীকার করেছিল।

কারণ তাঁর বিরুদ্ধে থাকা চার্জশিট অনুযায়ী, “অভিনেতা মাদক অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, এবং তাঁর সঙ্গে মাদক পাচারকারীদের আর্থিক লেনদেনও হয়।” প্রসঙ্গত, মাদক ব্যবসায়ী ফারুক বাটাটা এবং তাঁর ছেলে শাদাব বাটাটার সঙ্গে জড়িত থাকার কারণে আজাজ খানকে এনসিবি গ্রেপ্তার করেছিল। কর্মকর্তারা আদালতকে জানায়, অভিনেতা নিজেই শাদাব বাটাটার কাছ থেকে মাদক কিনে বিক্রি করতেন। দুই বছর কারাগারে থাকার পর অবশেষে আজাজ জামিনে মুক্ত হয়ে দেশে ফিরছেন। সূত্রের খবর, আজ ১৯ মে শুক্রবার সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ আর্থার কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হবে। আজাজের স্ত্রী আন্দ্রেয়া আশা খান একটি বিবৃতিতে জানান,” এটি আমাদের জন্য খুবই আনন্দের মুহূর্ত এবং আমরা তাঁর ফিরে আসার জন্যে অপেক্ষা করছি। গত দু বছর অনেকগুলো দিন, আমরা তাঁকে খুব মিস করেছি।”

আজাজ খান সম্পর্কে

আজাজ খান আহমেদাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রীর নাম আন্দ্রেয়া খান, তাঁদের একটি ছেলেও রয়েছে, যার নাম আলেকজান্ডার খান। ২০১৪ সালের এপ্রিলে, তিনি একটি স্টান্ট রিয়েলিটি শো, ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরন কে খিলাড়ি 5’ -এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি ‘বিগ বস 7’ -এও অংশগ্রহণ করেছিলেন। ২০০৩ সালে ‘রোড’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন আজাজ। পরবর্তীতে তিনি লামহা, আল্লাহ কে বান্দে-এর মতো একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৭ সালে ‘কেয়া হোগা নিম্মো কা’ -শোয়ের মাধ্যমে টিভিতে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি ‘কাহানি হামারায়ে মহাভারত কি’, ‘কমেডি নাইটস উইথ কপিল’ এবং ‘সাবধান ইন্ডিয়া’তে উপস্থিত হন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে