কানের তৃতীয় দিনে রেড কার্পেটে ঐশ্বর্য-উর্বশী-ম্রুণালের ভিড়, তাঁদের বিকট পোশাক ঘিরে হাস্যরব

এছাড়াও শোনা যাচ্ছে, কানে সেলিব্রিটিদের দীর্ঘ তালিকায় থাকবেন দক্ষিণী তারকা শ্রুতি হাসানও। তিনি কানের একটি গোল টেবিল আলোচনায় অংশ নিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিটা সংবাদমাধ্যমের এখন চর্চায় রয়েছে ৭৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival 2023)। এ বছর কানের মঞ্চ আলোকিত করেছেন বলিউডের একাধিক তারকারা। ডেবিউ করেছেন একঝাঁক নতুন মুখ। রয়েছেন, সারা আলি খান, অনুষ্কা শর্মা, মানুষী চিল্লার, ম্রুণাল ঠাকুর, সানি লিওন, স্বপ্না চৌধুরী, বিজয় ভার্মা, এশা গুপ্তা-প্রমুখ। এছাড়াও আছেন, উর্বশী রাউতেলা, তামান্না ভাটিয়া, কুমার শানুর কন্যা শ্যানেল, মধুর ভান্ডারকর, খুশবু, ভিগনেশ শিবান। এদিকে কানের নিয়মিত সদস্য প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও রয়েছেন। এছাড়াও শোনা যাচ্ছে, কানে সেলিব্রিটিদের দীর্ঘ তালিকায় থাকবেন দক্ষিণী তারকা শ্রুতি হাসানও। তিনি কানের একটি গোল টেবিল আলোচনায় অংশ নিচ্ছেন। যেখানে লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করা হবে। যেটি হোস্ট করবে ব্রেকিং থ্রু দ্য লেন্স। বিনোদন শিল্প মহিলাদের জন্য কতটা চ্যালেঞ্জিং সেটাই এই বৈঠকের মুল টপিক। আগামী ২৩ মে কানে অনুষ্ঠানটি হবে।

এদিকে গতকাল কানে রেড কার্পেটে মুগ্ধতা ছড়িয়েছেন একাধিক বলিউড অভিনেত্রী, তাঁরাই এখন চর্চায়। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনেত্র দের পোশাক দেখে রীতিমতো হাস্যরব উঠেছে। ম্রুণাল ঠাকুর এ বছর কান চলচ্চিত্র উৎসবে বিশেষ আকর্ষণ ছড়িয়েছেন। গত রাতে, অভিনেত্রী কানের রেড কার্পেটে হেঁটেছেন। তাঁর পরনে ছিল ফাল্গুনী এবং শেন ময়ূর ডিজাইনের একটি দীর্ঘ ট্রেল যুক্ত সাদা কাট-আউট গাউন, অসাধারণ সুন্দরী দেখাচ্ছিল নায়িকাকে পোশাকে। এছাড়াও তিনি ভডকা ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করবেন। অভিনেত্রী গত দুদিন আগে কানে গিয়েছেন। এই বড় রাতের জন্য, অভিনেত্রী সাদা রঙের একটি কাট-আউট কাস্টম গাউন বেছে নিয়েছিলেন। এদিন তাঁর চেহারা ক্রিশ্চিয়ান লুবউটিনের জুতা এবং ভ্যান্ডালস ওয়ার্ল্ডের কানের দুল এবং মহেশ নোটনদাস জুয়েলারির একটি আংটি দিয়ে সম্পূর্ণ হয়েছিল। সীতা রামম অভিনেত্রী নিজেই তাঁর ছবি পোস্ট করে লেখেন “মনে রাখার মতো একটি রাত।”

এছাড়া গতকাল কানের তৃতীয় দিনে রেড কার্পেটে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। ১৬ মে তিনি সীমা কাউচারের ডিজাইন করা একটি গোলাপী টেইল গাউনে প্রথম রেড কার্পেটে হেঁটেছিলেন। তাঁর গলায় টিকটিকি নেকলেস নিয়ে নেটপাড়ায় রীতিমতো হাসির ধুম উঠেছিল। তবে গতকাল তাঁর পোশাকটি আরও হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে তিনি নীল লিপস্টিক পরেছিলেন, সেই কারণে তিনি আবারও শিরোনাম হয়েছেন! ৩য় দিনে, উর্বশী একটি ক্রিম এবং নীল গাউনে ইন্ডিয়ানা জোন্স এবং ডায়াল অফ ডেসটিনির স্ক্রীনিং-এ অংশ নেন। এদিন তাঁর গলায় ছিল বিশাল হীরার নেকলেস, হাতে ব্রেসলেট এবং লম্বা নীল গাউনের সঙ্গে মিলিয়ে কানের দুল পরে নিজের চেহারা সম্পন্ন করেন৷ তবে তাঁর নীল লিপস্টিক নিয়ে নেটিজেনদের কটাক্ষ করতেও ছাড়েন নি। তাঁর নীল লিপস্টিককি জাপানী অভিনেতা জোয়ের ইচিবান লিপস্টিকের কথা মনে করিয়ে দিয়েছে। এদিকে, অন্যরা তাঁকে ২০১৬ সালের ঐশ্বর্যের কান লুকের সঙ্গেও তুলনা করেছেন।

এদিকে গতকাল ছিল কানে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের প্রথম রেড কার্পেটে মুগ্ধতা ছড়ানোর দিন। প্রতি বছরই তিনি তাঁর কানের লুক নিয়ে সংবাদের শিরোনাম দখল করেন, এই বছরও ব্যতিক্রম হলনা। এদিন তিনি লাল গালিচায় সোফি কউচার লেবেল থেকে একটি ঝকঝকে সিলভার গাউনে বেছে নিয়েছিলেন। বরাবরের মতো এই বছরেও তাঁর পোশাকটিও ছিল অদ্ভুত। তবে তাঁর পোশাকের আকর্ষণীয় দিক ছিল সুগঠিত দৈত্যাকার হুডি (Hoody), অর্থাৎ তিনি একটি টুপির মতো কাপড় দিয়ে মাথা ঢেকে রেখেছিলেন। যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো হাসির রব উঠেছে। তবে তাঁর ভক্তরা অভিনেত্রীর পোশাকটি পছন্দ করেছেন। তাঁর গাউনটি হাজার হাজার অ্যালুমিনিয়াম প্যালেট এবং স্ফটিক দিয়ে সজ্জিত ছিল। তার কোমরে একটি বড় আকারের কালো ধনুকের মতো অংশ ছিল। নেটিজেনরা ট্রোল করে লেখে, আপনি কেন ঘোমটা দিলেন বুঝতে পারলাম না। একজন ভক্ত লিখেছেন, “আপনার একজন ভালো হেয়ার স্টাইলিস্টের বিরক্তিকর চুল দরকার ছিল।” 

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের