Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুম্বই পুলিশের গাড়ির পাশে অমিতাভ, তবে কী হেলমেট বিতর্কে গ্রেপ্তার হলেন অভিনেতা? 

এই ঘটনার পর আজ অভিনেতা অমিতাভ বচ্চন একটি ছবি শেয়ার করেন, যাতে দেখা যায়, অভিনেতা মুম্বই পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘হেলমেট’ বিতর্কে গ্রেপ্তার হলেন অমিতাভ বচ্চন। নিজেই জানালেন সে কথা। কি অবাক হচ্ছেন তাই তো! এত বড় ঘটনা কী ভাবে ঘটল? গত সোমবার থেকে নেটমহলে অমিতাভ বচ্চন এবং অনুষ্কা শর্মার হেলমেট কাণ্ড ঘিরে বিতর্কে জেরবার গোটা নেটমহল। কারণটা মোটামুটি সবারই জানা, সেদিন এক ভক্তের বাইকে চেপে বসার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মেগাস্টার, তার পরেই শুরু হয় হৈচৈ। কেন তাঁর মাথায় হেলমেট নেই, ওঠে প্রশ্ন! অমিতাভ নিজেই জানান মুম্বইয়ের রাস্তায় ব্যপক ট্র্যাফিকের ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্যে তিনি ভক্তের সাহায্য নেন। ওইদিন বিকেলে ঠিক একই ঘটনা ঘটান অভিনেত্রী অনুষ্কা শর্মা। জুহুর রাস্তায় ঝড়ে গাছ পড়ে যাওয়ায় দেহরক্ষীর বাইকে চেপে হেলমেট ছাড়াই গন্তব্যে রওনা হন তিনি। সেখানেও একই চিত্র, নেই অনুষ্কার মাথায় কোনও হেলমেটের ছিটেফোটা। এরপরেই নেটপাড়া উত্যক্ত হয়ে ওঠে। সেলিব্রিটি বলে কি ছাড় পাচ্ছেন অনুষ্কা, অমিতাভ।

এই বিষয়টি নজর এড়িয়ে যায়নি মুম্বই পুলিশেরও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্কার দেহরক্ষীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অমিতাভের সেই বাইক আরোহী কে ১০০০ টাকা জরিমানা করা হয়। এই ঘটনার পর আজ অভিনেতা অমিতাভ বচ্চন একটি ছবি শেয়ার করেন, যাতে দেখা যায়, অভিনেতা মুম্বই পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। আর পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “গ্রেপ্তার করা হয়েছে”। যদিও এটি শুধুমাত্রই একটি পোস্ট, তার সঙ্গে গ্রেপ্তার সম্পর্কিত কিছু জড়িত নেই। অভিনেতা নিছকই মজার ছলে পোস্টটি করেছেন। অভিনেতা মজা করেছেন ঠিকই, কিন্তু তাঁর পোস্টের ক্যাপশন দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা। ক্যাপশনটি ভক্তদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। বিশেষ করে হেলমেট বিতর্কের পরে।

তাহলে কী সত্যিই অমিতাভ বচ্চনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ?

পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে অমিতাভ বচ্চনের ছবিটি স্বাভাবিকভাবেই অবাক করেছে সবাইকে। যদিও ক্যাপশনটি শুধুমাত্র মজার ছলে। ছবিটার নিচে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ মজা করছেন আবার কেউ ডন থেকে অভিনেতার সংলাপ তুলে বলেছেন, ‘ডন কো পাকড়না মুশকিল হি নাহি নামুমকিন হ্যায়।’ কেউ কেউ আবার বিশ্বাস করতে পারেননি যে, অমিতাভ কে গ্রেপ্তার করা হতে পারে।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার