প্রয়াত বিখ্যাত জ্যোতিষী পি খুরানা, বাবাকে হারালেন আয়ুষ্মান ও অপারশক্তি

আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পি খুরানা। পরিবারে রয়েছে তাঁর তারকা পুত্র আয়ুষ্মান এবং অপশক্তি খুরানা এবং স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক শোকের ছায়া। দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া ওরফে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি মা। তার আগে মারা গিয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা। সেই শোক কাটতে না কাটতেই বলিউডে আবারও শোকের ছায়া। প্রয়াত অভিনেতা আয়ূষ্মান খুরানার বাবা তথা বিখ্যাত জ্যোতিষী পি খুরানা। শুক্রবার সকালে পাঞ্জাবের একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন পি খুরানা। দুদিন আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় পাঞ্জাবের মোহালিতে ফোর্টিস হাসপাতালে। সেখানেই তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পি খুরানা। পরিবারে রয়েছে তাঁর তারকা পুত্র আয়ুষ্মান এবং অপশক্তি খুরানা এবং স্ত্রী। ভর্তি ছিলেন পি খুরানা। হৃদরোগের আক্রান্ত হওয়ার কারণে গত দুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন পি খুরানা।

শুক্রবার বিকেল ৫.৩০ মিনিট নাগাদ চণ্ডীগড় মণিমাজরা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। এদিন পি খুরানার কনিষ্ঠ পুত্র অপরশক্তি খুরানার মুখপাত্র একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আয়ুষ্মান এবং অপশক্তি খুরানার বাবা, জ্যোতিষী পি খুরানা দীর্ঘস্থায়ী দুরারোগ্য ব্যাধির কারণে আজ ভোর ৫:৩০ টা নাগাদ মোহালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”

আয়ুষ্মান এবং অপশক্তি উভয়েই তাঁদের বাবার সঙ্গে প্রায়শই একাধিক ছবি পোস্ট করতেন। ২০২০ সালে, ১৮ মে বাবার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আয়ুষ্মান লিখেছিলেন, “বিশ্বের সেরা বাবাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা! আপনি আমাদের ডানা, প্রতিভা এবং উচ্চাকাঙ্ক্ষা দিয়েছেন। আপনার বয়স বলব না।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে