অরিজিতের কন্ঠে ‘আজ ফির তুম পে’ গানটি শোনার পরে অঝোরে কেঁদেছিলেন অনুরাধা পড়োওয়াল

আমাকে যখন 'আজ ফির তুম পে' গানটির রিমিক্স শুনতে বলা হয়েছিল, আমি তা শুনে আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে আমার আসল গানটি শুনতে থাকি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একজন বিখ্যাত গায়িকা অনুরাধা পারওয়াল। সত্তর দশক থেকে বলিউডে রাজ করছেন। তাঁর সুরের যাদুতে সৃষ্টি হয়েছে একাধিক আইকনিক হিন্দি গান। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের অভিমান (১৯৭৩) চলচ্চিত্রের মাধ্যমে দেশীয় সঙ্গীত মহলে ডেবিউ করেন তিনি। জয়া বচ্চন, রেখা, হেমা মালিনী-সহ একাধিক আইকনিক অভিনেত্রী দের লিপে তাঁর কন্ঠ অমলীন। তিনি ১৯৮০ এবং ১৯৯০ দশকের বলিউডের সেরা গায়কদের মধ্যে একজন হিসাবে বিবেচিত হন। শুধু হিন্দি নিয়ে বাংলা চলচ্চিত্রেও গেয়েছেন অনুরাধা জী। তাঁর কন্ঠের একাধিক আইকনিক গান আজও দেশের তরুণ ও প্রবীণ প্রজন্মের কাছে রাজ করছে। তবে বর্তমানে একাধিক নতুন নতুন গায়কদের ভিড়ে পুরোনো দিনের এহেন আইকনিক গায়িকারা যেন হারিয়ে গিয়েছেন। কারুর কারুর খোঁজ মেলে, আবার কেউ কেউ আবার অন্ধকারে ডুব দিয়েছেন। বলিউডে এখন তিনি আর ডাক পান না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রবীণ প্লেব্যাক গায়িকা পুরনো হিন্দি গানগুলিকে কীভাবে পুনরায় তৈরি করা হচ্ছে এবং রিমিক্সের আওতায় ফেলে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। এমনকী তিনি গায়ক অরিজিৎ সিং-এর ‘আজ ফির তুম পে’-এর গানের সংস্করণটির বিষয়েও নিজের ক্ষোভ প্রকাশ করলেন। জানালেন, ‘দয়াবান’ ছবিতে তাঁর কন্ঠের ‘আজ ফির তুমি পে’ গানটির পুনরায় সংস্করণ তাঁর মোটেও ভাল লাগেনি। তিনি অরিজিতের কন্ঠে এই গানটি মোটেও পছন্দ করেননি। তাঁর কথায়, ‘হেট স্টোরি ২’ (2014) এর একটি অংশে অরিজিৎ সিং -এর গলায় ‘আজ ফির তুম পে’ গানটি শোনার পর তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন। অরিজিতের কন্ঠে গানটি শোনার পর তিনি তা ভুলে যাওয়ার জন্যে মূল গানটি ‘একাধিকবার’ শুনতে হয়েছিল তাঁকে। ‘আজ ফির তুম পে’ গানটি রচনা করেছিলেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল। গানটি গেয়েছিলেন অনুরাধা এবং পঙ্কজ উধাস।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে একটি সাক্ষাৎকারে, অনুরাধা পুরনো গানগুলির রিমিক্স সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি মাঝে মাঝে আমার নিজের গাওয়া গানগুলি শুনি, তবে খুব বেশি নয়। বিশেষ করে আমি আমার ভক্তিমূলক গান শুনি। কিন্তু যখন একটি রিমিক্স গান শুনি আমি ভয় পাই।’ অরিজিৎ সিং-এর উদাহরণ দিয়ে বলেন, “আমাকে যখন ‘আজ ফির তুম পে’ গানটির রিমিক্স শুনতে বলা হয়েছিল, আমি তা শুনে আমি কান্নায় ভেঙ্গে পড়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে আমার আসল গানটি শুনতে থাকি।” অনুরাধার বেশ কয়েকটি বিখ্যাত হিন্দি গানগুলির মধ্যে রয়েছে, আশিকি, দিল হ্যায় কে মানতা নাহি, তেজাব, এবং রাম লক্ষণ ইত্যাদি। হিন্দি ছাড়াও, তিনি তামিল, নেপালি, বাংলা, কন্নড় এবং অন্যান্য ভাষায় গান গেয়েছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে