আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০১৬ সালের নোটবন্দির হোতার হাত ধরে ফের বাতিল ২,০০০ টাকার নোট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের একবার দেশে নোটবন্দি। আর সেই নোটবন্দির হোতা হিসেবে ফের একবার কাঠগড়ায় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। রাজধানীর অলিন্দে কান পাতলে এখনও শোনা যায় ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১,০০০ ও ৫০০ টাকার নোট বাতিল ঘোষণার পিছনে ছিলেন ত‍ৎকালীন কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিবের দায়িত্ব ছিলেন শক্তিকান্ত দাস। ত‍ৎকালীন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের আপত্তি উপেক্ষা করে প্রিয় আমলার পরামর্শেই নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিলেন। কালচক্রে সেই শক্তিকান্ত দাস বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। এবার তিনিই ২,০০০ নোট বাতিলের সিদ্ধান্ত নিলেন।

শুক্রবার সন্ধ্যায় আচমকাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাজারে চলতি ২,০০০ টাকার নোট বৈধ থাকছে। তার পরেই অচল হয়ে যাবে গোলাপি রঙের নোট। যাদের কাছে ২,০০০ টাকার নোট রয়েছে তাঁরা আগামী মঙ্গলবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদলে নিতে পারবেন। তবে একসঙ্গে ২০,০০০ টাকা বেশি মূল্যের নোট বদলানো যাবে না। অর্থা‍ৎ ফের একবার কাজকর্ম শিঁকেয় তুলে গোটা দেশবাসীকে ব্যাঙ্কর দরজায় লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। আর মানুষকে বার বার বিপাকে ফেলা শক্তিকান্ত দাস কে একবার জেনে নেওয়া যাক।

১৯৫৭ সালের ২৬ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে জন্ম শক্তিকান্ত দাসের। ইতিহাসে মাস্টার্স ডিগ্রিধারী তামিলনাডু ক্যাডারের আইএএস আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে কেন্দ্রীয় সরকারে ডেপুটেশনে যোগ দেন। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পরেই ধূমকেতুর মতো উত্থান ঘটে বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শক্তিকান্ত দাসের। ২০১৪ সালের ১৬ জুন কেন্দ্রের রাজস্ব সচিবের দায়িত্ব পান। এর পরে অর্থনৈতিক বিষয়ক সচিবের দায়িত্ব সামলান। ২০১৭ সালের মে মাসে অবসর নেন। অবসরের পরে পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পান। ২০১৮ সালের ১২ ডিসেম্বর প্রথমে তিন বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে নিয়োগ পান। মোদি ভজনার পুরস্কার হিসেবে ফের ২০২১ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার গভর্নরের দায়িত্ব পান।  

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ