খেলোয়াড়দের বাঁচাতে যৌন হেনস্থা আইনের বদল চায় বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি:  সম্প্রতি মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে চিঠি দিয়ে যৌন হেনস্থা আইনের বদল চাওয়া হয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতে আগামী ২৭ মে আহমেদাবাদে একটি জরুরি মিটিং ডাকা হয় বিসিসিআই-এর পক্ষ থেকে। সেই মিটিং-এ মূলত পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে সূত্র মারফত। এবং সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত থাকবেন বিসিসিআই-এর সর্বময় কর্তাদের পাশাপাশি সেক্রেটারি জয় শাহও।

উল্লেখ্য, বিসিসিআই খেলোয়াড়দের যৌন হেনস্থার অভিযোগের ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। এই কমিটি গঠিত হয় ২০১৯ সালে। কমিটিতে ছিলেন রাজলক্ষ্মী অরোরা, সাবা করিম (বিসিসিআই জেনারেল ম্যানেজার, ক্রিকেট অপারেশন), রূপায়াতি রাও (অর্থ বিভাগ), ভিনা গাওদা (অতিরিক্ত সদস্য)। এরই মধ্যে বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী ডিসপেনশন বোর্ড যবে থেকে এই বিষয়টি নিয়ে দেখভালের দায়িত্ব নিয়েছে তবে থেকে বিসিসিআই কোনও আইসিকে নিয়োগ করেনি।

মাত্র কয়েক সপ্তাহ আগে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে একটি চিঠি দেওয়া হয়। যে চিঠির মূল বিষয়বস্তু ছিল খেলোয়াড়দের যৌন হেনস্থার হাত থেকে বাঁচাতে যৌন হেনস্তা আইনের বদল করার আবেদন করা হয়। সেই চিঠিরই একটি কপি তুলে দেওয়া হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের হাতেও।

আরও জানতে পড়ুন:  দিল্লিকে ২২৪ রানের টার্গেট দিল চেন্নাই সুপার কিংস

উল্লেখ করা যেতে পারে ২০২১ সালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটার, কোচ এবং কর্তারা যৌন আইন সংরক্ষণের আওতায় আসবেন। তবে এই যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখার জন্য কোনও কমিটি ছিল না।

এই বিষয়ে আলোচনার পাশাপাশি বোর্ডের মিটিং আরও অনেক বিষয়েই আলোচনার হওয়ার সম্ভাবনা রয়েছে্। সূত্রের খবর, পরিকাঠামোগত আলোচনা ও ঘাটতির বিষয়টি বিশেষ উল্লেখযোগ্য। কেননা সামনেই ভারতে বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই উপলক্ষ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড ৫০০ কোটি টাকার ওপর ব্যয় করেছে স্টেডিয়ামগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য। এখন দেখার ২৭ তারিখের বৈঠকে কি সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার