কি ভাবে বাছাই হবে ২০২৬-এর বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনও বাকি ৩ বছর। অর্থাৎ ২০২৬-এ ফের কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই বছর থেকেই বৃদ্ধি পাচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির সংখ্যাও। আগামী বিশ্বকাপ থেকে ৪৮টি দল অংশ নেবে বলে আগেই জানিয়েছিল ফিফা। এবার দেখে নেওয়া যাক কিভাবে ওই দেশগুলিকে বাছাই করা হবে।

এশিয়া মহাদেশ

এই মহাদেশ থেকে ২০২৬-এর বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণ করবে ৪৭টি দেশ। ২৭ জুলাই ফিফার তালিকায় একদম নীচে থাকা ২২টি দেশ হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে খেলা শুরু করবে। সেখান থেকেই ১১টি দল উঠে আসবে দ্বিতীয় রাউন্ডে।

দ্বিতীয় রাউন্ডে ওই ১১টি দল যোগ দেবে ফিফা তালিকায় শীর্ষে থাকা ২৫টি দলের সঙ্গে। অর্থাৎ মোট দলের সংখ্যা দাঁড়াল ৩৬টি। সেই ৩৬টি দলকে ৯টি গ্রুপে ভাগ করা হবে। এই রাউন্ডেও প্রত্যেকটি দল খেলবে হোম এবং অ্যাওয়ে ম্যাচ। সেখান থেকেই প্রতিটি গ্রুপের উইনার্স এবং রানার্স দল খেলবে তৃতীয় রাউন্ডে।

এরপর তৃতীয় রাউন্ডে ১৮টি দলকে ভাগ করা হবে ৩টি গ্রুপে। সেখান থেকে তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল খেলবে ২০২৬-এর বিশ্বকাপে। এবং তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী ছটি দল যাবে চতুর্থ রাউন্ডে। এবার ওই ছটি দলকে দুটি গ্রুপে ভাগ করে সেখান থেকে গ্রুপের চ্যাম্পিয়নরাই পাবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। এবং চতুর্থ রাউন্ড শেষে দুই গ্রুপের রানার্স দুটি দল আবার মুখোমুখি হবে। সেই ম্যাচে জয়ী দল পাবে বিশ্বকাপে খেলার সুয়োগ।

আফ্রিকা মহাদেশ

প্রথম রাউন্ডে ৫৪টি দেশকে ৯টি ভাগে ভাগ করা হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলানো হবে। সেখান থেকে ৯টি গ্রুপের চ্যাম্পিয়নরা পাবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ।

এবং দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে রানার্স দলগুলি। সেখান থেকেই একটি দল পাবে বিশ্বকাপে খেলার ছাড়পত্র। এই মহাদেশের খেলাগুলি অনুষ্ঠিত হবে ১২ জুলাই।

উত্তর আমেরিকা

২০২৬-এর বিশ্বকাপে এই মহাদেশ থেকে মোট ৩২টি দল বাছাইপর্বে অংশ নেবে। প্রথম রাউন্ডে ফিফা তালিকায় নীচের দিকে থাকা চার দল দুই লিগের দুটি প্লে-অফে খেলবে। এবং সেখান থেকে জয়ী দল যাবে দ্বিতীয় রাউন্ডে। সেখানে ৩০টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স দল যাবে তৃতীয় রাউন্ডে। এই রাউন্ডে ১২টি দলকে ভাগ করা ৩টি গ্রুপে। সেখান থেক চ্যাম্পিয়ন দলগুলি পাবে বিশ্বকাপে খেলার ছাড়পত্র। এবং সেরা দুই রানার্স দলও খেলতে পারবে মূল পর্বে।

দক্ষিণ আমেরিকা  এবং ওশিয়ানিয়া

একইভাবে বাছাই করা দক্ষিণ আমেরিকা থেকে। তবে ওশিয়ানিয়া থেক একটি দল যাবে সরাসরি বিশ্বকাপের মঞ্চে। আর একটি দল যাবে আন্তঃমহাদেশীয় প্লে অফে। ইউরোপ থেকে বাছাই গ্রুপের সংখ্যা হবে ১২টি। তবে গ্রুপ চ্যাম্পিয়নরাই শুধু বিশ্বকাপে খেলার সুয়োগ পাবে নাকি রানার্সআপরাও সরাসরি যাবে না কি প্লে অফ খেলে যাবে তা এখনও ঠিক হয়নি।

আন্তমহাদেশীয় প্লে অফে ছয় দলের মধ্যে পিছিয়ে থাকা চারটি দল নকআউট ম্যাচ খেলবে। জয়ী দুই দল ফিফা তালিকায় এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে নকআউট ম্যাচ খেলবে। এবং সেখান থেকেই জয়ী দল যাবে বিশ্বকাপে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার