গ্রেপ্তার থেকে অব্যাহতি, সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলার শুনানি আগামী ৮ জুন

অবিলম্বে ওয়াংখেড়েকে নিজেকে প্রমাণ করার জন্যে ৭ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সমস্ত প্রমাণাদির ভিত্তিতে আরিয়ান মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৮ই জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরিয়ান মামলায় ফের সিবিআই দফতরে আবারও তলব পড়লো সাবেক মাদক বিরোধী কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের। ২২ মে পর্যন্ত আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করার অনুমতি ছিল না সিবিআইয়ের কাছে। তবে এখনও তাঁকে গ্রেপ্তারের অনুমতি নেই প্রাক্তন NCB অফিসারের। গ্রেপ্তার থেকে অব্যাহতি রেখে, সোমবার বম্বে হাইকোর্ট সিবিআইকে আগামী ৩ জুনের মধ্যে তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণ দাখিল করার নির্দেশ দিয়েছে। আর অবিলম্বে ওয়াংখেড়েকে নিজেকে প্রমাণ করার জন্যে ৭ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সমস্ত প্রমাণাদির ভিত্তিতে আরিয়ান মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৮ই জুন। ঘটনার সূত্রপাত, ২০২১ সালে, যখন মুম্বইয়ের ক্রুজে একটি পার্টি চলাকালীন অভিযান চালিয়ে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেন প্রাক্তন NCB প্রধান সমীর ওয়াংখেড়ে। দাবি, আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে এবং তিনি নাকি মাদক সেবনও করেছিলেন ওইদিন।

এই অভিযোগে টানা ২২ দিন জেলে কাটান আরিয়ান, এরপর পর্যাপ্ত প্রমাণের অভাবে ২০২২ সালের মে মাসে আরিয়ানকে বেকসুর খালাস করা হয়। দিন কয়েক আগেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সমীর ওয়াংখেড়ের সম্পত্তির তল্লাশি চালিয়ে অনেক অহিসেবি সম্পত্তির খোঁজ পান। এরপর আরিয়ান মামলার তদন্তে নেমে সিবিআই জানতে পারে, সাবেক মাদক বিরোধী প্রধান সমীর ওয়াংখেড়ে নাকি আরিয়ানকে মিথ্যে ফাঁসিয়ে ছিলেন। এমনকী মাদক দোষে যাতে সাজা না ভুগতে হয় আরিয়ানকে, সেই কারণে শাহরুখের থেকে ২৫ কোটি দাবি করেন। এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই তোলপাড় পড়ে গিয়েছে।

এদিকে নিজের গোপন ভান্ডার ফাঁস হতেই শাহরুখের সঙ্গে তাঁর একাধিক চ্যাটের স্ক্রিনশট দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পাল্টা আবেদন জানান সমীর। তবে এই চ্যাটের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু, কারণ শাহরুখ WhatsApp-ই ব্যবহার করেন না। কথিত চ্যাট টি বর্তমানে তদন্তের অধীনে। যেখানে উঠে আসে, শাহরুখ নাকি আরিয়ানকে মুক্তি দেওয়ার জন্যে অনুরোধও করেন। ওয়াংখেড়ের আইনজীবীর মতে, একজন সৎ অফিসারকে তদন্তের অজুহাতে হয়রানি করা হচ্ছে অযথা। সিবিআই অবিলম্বে সমীরের গ্রেপ্তারের দাবি করেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে