গ্রাম ও শহরের সুস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে ২৮০ কোটির বরাদ্দ

গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রগুলি হবে সুস্বাস্থ্য কেন্দ্র। শহরে হবে Urban Health and Wellness Center। মোট বরাদ্দের পরিমাণ ২৮০ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামোর(Health Infrastructure) মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দু’টি পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজতে সাব সেন্টারগুলিকে(Rural Sub Health Center) সুস্বাস্থ্য কেন্দ্রে উন্নীত করার যেমন সিদ্ধান্ত হয়েছে তেমনি পুরসভা বা শহর এলাকায় গড়ে তোলা হবে নতুন ১৫০০টি নতুন Urban Health and Wellness Center বা UHWC। আর এই দুই সিদ্ধান্তকে বাস্তবাটিত করতে রাজ্য সরকার ২৮০ কোটি তাকা বরাদ্দ করেছে। রাজ্যের এই দুই সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছে রাজ্যের চিকিৎসক মহল। রাজ্যের এই সিদ্ধান্তের জেরে বাংলার নানা জেলায় ছড়িয়ে থাকা ১,৫৯১টি সাব সেন্টার যেমন সুস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত হতে চলেছে তেমনি রাজ্যের পুরসভা ও শহর লাগোয়া এলাকায় দেড় হাজার Urban Health and Wellness Center গড়ে উঠতে চলেছে।

আরও পড়ুন SAT’র ৩টি বেঞ্চের ৫টি শূন্যপদ পূরণে উদ্যোগী হল রাজ্য

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে রাজ্যের ১,৫৯১টি সাব সেন্টারকে সুস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করতে ১৬৯ কোটি ৮৪ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এই কেন্দ্রগুলির পরিকাঠামোগত নানা উন্নয়ন করা হবে। তাই জুলাই মাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, পুরসভা বা শহর এলাকায় নতুন ১৫০০টি নতুন Urban Health and Wellness Center গড়ে তোলার জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ১১১ কোটি টাকা বরাদ্দ করেছে। Urban Health and Wellness Center গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে State Urban Development Agency বা SUDA-কে।

আরও পড়ুন DA আন্দোলনে আর্থিক তছরুপের অভিযোগে বিদ্ধ ১৫ নেতা

রাজ্যের নানা জেলায় ছড়িয়ে থাকা বহু সাব সেন্টারের হাল ভালো নয়। ন্যূনতম চিকিৎসার ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দেয়। কিন্তু গ্রামগঞ্জে এই সাব সেন্টারগুলিতে রোগীদের ভিড় ভালোই থাকে। তাই এগুলির মান উন্নত করা জরুরি ছিল। রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের আশা, এই কাজ শেষ হলে গ্রামের চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ কমবে। স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের যে ১,৫৯১টি সাব সেন্টারকে সুস্বাস্থ্য কেন্দ্রে রূপান্তরিত করা হবে তার মধ্যে ডায়মন্ডহারবার স্বাস্থ্যজেলায় ১২৮টি, হুগলিতে ১২৬টি, মুর্শিদাবাদে ১১১টি এবং বাঁকুড়ায় ৯১টি সাব সেন্টার রয়েছে। অন্যদিকে পুরসভা ও শহরে থাকা একতলা পুর-স্বাস্থ্যকেন্দ্রগুলি দোতলা করার সিদ্ধান্ত হয়েছে। এর জন্য প্রতিটির ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা করে খরচ ধরা হয়েছে। কেননা শহরেও বহু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা। ডাক্তার দেখাতে আসা রোগী ও তাদের পরিজনদের অপেক্ষার জন্য উপযুক্ত কোনও ব্যবস্থা নেই। শিশুদের ভ্যাকসিন দিতে নিয়ে এসে গরমে বা বৃষ্টিতে নাকাল হতে হয় অনেককে।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই