২০২৪-এর অলিম্পিকের মশাল প্রজ্বলিত করার পরিকল্পনা আইফেল টাওয়ার থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের অলিম্পিকের আসর বসতে চলেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।ক্রীড়া জগতের এই মেগা ইভেন্ট শুরু হবে ২৬ জুলাই থেকে। চলবে আগস্টের ১১ তারিখ অবধি।

এই প্যারিস অলিম্পিককে ঘিরে এক নয়া পরিকল্পনা নিচ্ছে প্যারিসের অলিম্পিক কমিটি। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার-এর শীর্ষস্থান থেকেই প্রজ্বলিত করা হবে অলিম্পিকের প্রজ্ব্লিত মশাল। এমনই পরিকল্পনা রয়েছে ওই কমিটির।

কিন্তু যান্ত্রিক কারণের জন্যই আইফেল টাওয়ার-এর ওপরে কোনও ধরনের আগুণ ব্যবহার করা যায় না। এখন দেখা যাক অন্য কোনও উপায় অবলম্বন করে অলিম্পিকের মশাল আইফেল টাওয়ার থেকে প্রজ্বলিত করা যায় কি না।

বিশেষ সূত্রের খবর, এই পরিকল্পনা সফল করার জন্য গত দু বছর ধরে চেষ্টা চরিত্র চলছে। তবে এখনও কোনও কিছু চূড়ান্ত হয়নি। তবে অন্য আর একটি সূত্র মারফত জানা গিয়েছে যে, আইফেল টাওয়ারের ওপরে অলিম্পিকের মশাল প্রজ্ব্লিত করা কোনওমতেই সম্ভব নয়, কেননা টাওয়ারের ওপরে যে অ্যান্টেনা রয়েছে তা ইতিমধ্যেই ইনস্টল করা আছে।

আরও জানতে পড়ুন: আম্পায়ার যতীন কাশ্যপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির

বিশেষ সূত্রের খবর, যদি একান্তই আইফেল টাওয়ারের ওপর থেকে অলিম্পিকের মশাল প্রজ্জ্বলন করা সম্ভব না হয়, তাহলে পরবর্তী জায়গার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, আইফেল টাওয়ার হচ্ছে বিশ্ববাসীর কাছে একটি বিশেষ আর্কষণীয় স্থান। যা দেখার জন্য বহু দেশ থেকে পর্যটকরা ছুটে যান প্যারিসে। অলিম্পিকের সময় প্যারিসে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের খেলোয়াড়দের পাশাপাশি তাঁদের সমর্থকরাও। কাজেই আইফেল টাওয়ার-এর ওপর থেকে যদি অলিম্পিকের মশাল প্রজ্ব্লিত করা যেত তাহলে বিশ্বের মানচিত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারত প্যারিস সরকার তা বলার অপেক্ষা রাখে না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের