বাইকে ভ্রমণ দেশ-বিদেশ, নেশাকে পেশায় বদল অজিতের

যার নাম AK মোটো রাইড, যেটি একটি ট্যুরিং কোম্পানি হিসেবে পরিচিতি পাবে। অভিনেতা একটি বিবৃতি জারি করে বলেছেন, বর্তমানে তিনি কাজ থেকে বিরতিতে আছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী সুপারস্টার অজিত কুমারের মোটর বাইকের নেশার বিষয়ে কারুরই অজানা নয়। মাঝে মধ্যেই বাইক নিয়ে বিদেশ সফরে চলে যান অজিত। সর্বদা মোটরসাইকেলের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেন অভিনেতা। বাইক নিয়ে ভারতেও বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন অভিনেতা। এবার তিনি নিজের আবেগকে পেশায় পরিণত করতে চলেছেন। সোমবার ২২ শে মে, অজিত তাঁর নতুন মোটর সাইকেল ট্যুরিং কোম্পানির নাম ঘোষণা করলেন। যার নাম AK মোটো রাইড, যেটি একটি ট্যুরিং কোম্পানি হিসেবে পরিচিতি পাবে। অভিনেতা একটি বিবৃতি জারি করে বলেছেন, বর্তমানে তিনি কাজ থেকে বিরতিতে আছেন। তাই এই সুযোগে মোটরসাইকেল ট্যুরিং কোম্পানি চালু করে ফেললেন অভিনেতা।

অজিত কুমার ভারত জুড়ে একাধিক সাইকেল ভ্রমণ করেছেন। ভারত ও নেপালের বেশিরভাগ জায়গা তাঁর কভার হয়ে গিয়েছে, এবার তাঁর পরবর্তী বাইক ট্যুর শুরু হবে নভেম্বরে থেকে। ২২ মে, অজিত কুমার বাইক প্রচারের একটি বিবৃতি জারি করে। আমি দীর্ঘদিন ধরে বাইক প্রেমি। জীবন একটি সুন্দর যাত্রা। জীবনের পথে কাঁটা হয়ে দাঁড়াবে অনেক বাধা, কিন্তু আপনাকে সবসময় খোলা রাস্তাকে আলিঙ্গন করতে হবে। আমি এটা জানাতে পেরে আনন্দিত যে, আমি খুব তাড়াতাড়ি একটি মোটরসাইকেল ট্যুরিং কোম্পানি শুরু করতে চলেছি, AK মোটর রাইডের মাধ্যমে মোটরসাইকেল এবং আউটডোরের প্রতি আবার আবেগকে পেশায় রূপান্তরিত করতে পেরে আমি উচ্ছ্বসিত।”

তাঁর কোম্পানি সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে অজিত আরও বলেন, “এটি মোটো রাইডার, অ্যাডভেঞ্চারদের ঘুরে বেড়ানোর জন্যে একাধিক ট্যুর অফার করবে। যা শুধুমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিক রাস্তাগুলিও অন্বেষণ করার সুযোগ করে দেবে৷ পুরো ট্যুর নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।” অজিথ কুমারকে শেষ দেখা গিয়েছিল পরিচালক এইচ বিনোথের থুনিভুতে। ফিল্মটি ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র গুলির মধ্যে একটি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক