ক্যান্সার আক্রান্ত ভক্তের ইচ্ছেপূরণ কিং খানের, আশ্বাস আর্থিক সাহায্যের

ভার্চুয়ালি দেখা করলেন অভিনেতা। শিবানী চক্রবর্তী নামে ৬০ বছর বয়সী ওই রোগী কয়েক বছর ধরেই টার্মিনাল ক্যান্সারে ভুগছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি শুধু দেশের বাদশা নয়, ভক্তদের হৃদয়েরও বাদশা। হ্যাঁ, কিং খান। যার দেশ-বিদেশে জুড়ে অগন্তি ভক্ত। ভক্তদের হৃদয়ে থাকেন তিনি সর্বদা। শাহরুখ খান, প্রতিদিন হাজার হাজার ভক্ত যার দেখা পাওয়ার জন্যে উন্মুখ সকলে। ভক্তদের কাছে তিনি যেন অমূল্য সম্পদ। যেমন অভিনয় দিয়ে প্রতিনিয়ত মুগ্ধ করছেন সকলকে, তেমনি চমৎকার ব্যক্তিত্ব দিয়েও ভক্তদের মনে রাজ করছেন। ভক্তদের জন্য সুপারস্টারের মিষ্টি অঙ্গিভঙ্গি সবসময়ই সকলের হৃদয় চুরি করছে। যাই হোক, ভক্তদের ডাকে সাড়া দেননি অভিনেতা, তা কখনও হয়নি, হবেও না।

সম্প্রতি চর্চায় রয়েছেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ অঞ্চলের একজন ৬০ বছরের বৃদ্ধা, যিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন। শাহরুখের ডাই হার্ট ফ্যান তিনি, জীবন্ত অবস্থায় একবার দেখা করার জন্যে কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন বৃদ্ধা। খবরের মাধ্যমে বিষয়টি ভাইরালও হয়েছে, পৌঁছছে শাহরুখের কান পর্যন্তও। ভক্তের ইচ্ছে পূরণ করলেন শাহরুখ, অবশেষে দেখা করলেন বাদশা তাঁর ভক্তের সঙ্গে। ভার্চুয়ালি দেখা করলেন অভিনেতা। শিবানী চক্রবর্তী নামে ৬০ বছর বয়সী ওই রোগী কয়েক বছর ধরেই টার্মিনাল ক্যান্সারে ভুগছেন। কিন্তু শাহরুখের প্রতি ভালোবাসা একটুও কমেনি তাঁর। মৃত্যুর আগে একমাত্র ইচ্ছা ছিল, জীবনে একবার সুপারস্টারের সঙ্গে দেখা করবেন তিনি। সফল করলেন বাদশা, ভিডিও কলের মাধ্যমে শিবানীর সঙ্গে কথা বললেন অভিনেতা। প্রায় ৪০ মিনিট কথা বললেন। এমনকী তাঁদের কথোপকথনের শেষে, এসআরকে শিবানীকে আর্থিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন।

শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়ার কথায়, “এসআরকে আমার মায়ের দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করেছেন। এমনকী বলেছেন মায়ের হাতে মাছ রান্না খাবেন। যদি তাতে কোনও হাড় না থাকে। এসআরকে আমার মাকে এও বলেছেন যে, তিনি আমার বিয়েতে আসবেন এবং আমার মায়ের হাতের রান্না খেয়ে যাবেন।” শাহরুখের পরবর্তী ছবি জওয়ান। যা আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। জাওয়ান ছাড়াও রাজকুমার হিরানির ডাঙ্কির শুটিংয়ে ব্যস্ত এখন নায়ক।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে