নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হয়ে কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি পিয়ালি বসাক

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুর শিখর জয় করেছেন চন্দননগরের কাঁটাপুকুরের পিয়ালি বসাক। কিন্তু মাকালু অভিযানে গিয়েই বিপদের সম্মুখীন হয়েছিলেন এই বাঙালি পর্বতারোহী। তাপর তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মঙ্গলবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কাঠমাণ্ডুর হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এমনটাই খবর জানালেন পিয়ালির বোন তমালী বসাক।

তমালী বলেন, দিদি মাকালু অভিযানে গিয়ে সামিট করার পর চরম বিপদের সম্মুখীন হয়। তারপর একটা দিন বাদে তাঁকে জীবিত অবস্থায় নীচে নামিয়ে আনা সম্ভব হলেও তাঁর শরীর অত্যন্ত খারাপ খাকার দরুণ পিয়ালিকে বর্তমানে কাঠমান্ডুতে রেখেই চিকিৎসকের তত্বাবধানে রাখা হয়।

মঙ্গলবার সকালে পিয়ালি রুটিন মাফিক চেকআপে ওই হাসপাতালে গেলে চিকিৎসকরা তাঁর শারিরীক অবস্থা দেখে বুকের এক্সরে করার পরামর্শ দেন। এবং সেই এক্সরে রিপোর্টেই ধরা পড়ে পিয়ালি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এরপর তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন আশঙ্কার কিছু নেই। খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে যাবেন এই পর্বতারোহী।

উল্লেখ্য, মাকালুর শৃঙ্গ জয়ের পর পরই পিয়ালি স্নো ব্লাইডিংসে আক্রান্ত হয়ে পড়েন। এবং তাঁর কারণেই একটা রাত্রি তাঁকে খোলা আকাশের নীচেই কাঁটাতে হয়েছিল মাকালুর বরফ ডাকা ময়দানে। তার পর দিন পিয়ালিকে উদ্ধারকারী শেরপারা গিয়ে নিচে নামিয়ে আনেন। কিন্তু তাঁর শরীর খুবই খারাপ থাকায় তাঁকে কাঠমান্ডুতে রেখে চিকিৎসকের অধীনে রাখা হয়েছিল। এখন দেখার কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন পিয়ালি।

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ