আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার পর বিশ্বে আরও এক মহামারী আসতে চলেছে, সতর্ক করল হু

নিজস্ব প্রতিনিধি: করোনার ভয়াবহ স্মৃতি এখনও দগদগে মানুষের মনে। এখনও বিদায় নেয়নি এই বৈশ্বিক মহামারী। সেই আবহে আরও এক মহামারীর জন্য বিশ্ববাসীকে প্রস্তত থাকার জন্য সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (World Health Organisation) এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)। পরবর্তী মহামারী করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন।

৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে রিপোর্ট পেশ করার সময় হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) বলেন, ‘বিশ্ব স্বাস্থ্যের হুমকি হিসেবে কোভিড ১৯ শেষ নয়।’ তিনি আরও বলেন, ‘আরও অন্য একটি ভ্যারিয়েন্ট এর ফলে হঠাৎ করে রোগ বেড়ে গিয়েছে এবং মৃত্যু ঘটতে থাকছে।’ শুধু তাই নয় আরেকটি রোগজীবাণু উদ্ভূত হওয়ার ফলে মৃত্যুর সম্ভাবনা বেড়ে গিয়েছে বলে জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর সতর্ক করে বলেন, ‘যখন পরবর্তী মহামারী আসবে – তার মোকাবিলা করার জন্য আমাদের সম্মিলিতভাবে এবং যথাযথভাবে প্রস্তুত থাকতে হবে।’

উল্লেখ্য ২০১৯ সালের ডিসেম্বর মাসে চিনে প্রথম করোনা রোগীর সন্ধান মেলে। ২০২০ সালের মার্চের মধ্যেই বিশ্বজুড়ে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ে। এই মারণ ভাইরাসের ফলে বিশ্বজুড়ে চলতে থাকে মৃত্যু মিছিল। সংক্রমণ রুখতে বিশ্বজুড়ে দফায়-দফায় লকডাউন হয়। করোনা মহামারির ধাক্কায় মুখ থুবড়ে পড়ে বিশ্ব অর্থনীতি।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ