Loading live market data...
Loading active stocks...
Connecting...

গ্রেফতার ভানু বাগের স্ত্রী, খোঁজ চলছে আরও ২ ভাইপোর

বুধবার ভোরে গীতাকে গ্রেফতার করে সিআইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেই গ্রেফতার হয়েছিলেন এগরা (EGRA) বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের জামাই। এবার গ্রেফতার হলেন ভানু’র স্ত্রী গীতা বাগ। তিনি গা ঢাকা দিয়েছিলেন নিশিকান্ত পালের (ভাই) সাহায্যে।

বুধবার ভোরে ওড়িশার রামনগর থেকে গীতাকে গ্রেফতার করে সিআইডি। জানা গিয়েছে, তাঁর বাপের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে ইতিমধ্যেই আনা হয়েছে পূর্ব মেদিনীপুরে। আজ বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। রাজ্যের তদন্তকারী সংস্থা খোঁজ চালাচ্ছে মূল অভিযুক্তের আরও ২ ভাইপোর।  ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ভানুর পুত্র ও ভাগ্না। 

উল্লেখ্য, এগরা (EGRA) বিস্ফোরণ কাণ্ডের পর পালিয়েও শেষ রক্ষা হয়নি মূল অভিযুক্ত ভানু বাগের। ৭০ শতাংশ পোড়া অবস্থাতেই গা ঢাকা দিয়ে সীমান্ত এলাকা পেরিয়ে ওড়িশা চম্পট দিয়েছিলেন তিনি। তাঁর মৃত্যু হয়েছে গত শুক্রবার। রাজ্যের তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানতে পেরেছিল ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে নাম ভাঁড়িয়ে চিকিৎসা করাচ্ছেন কৃষ্ণপদ ওরফে ভানু। গত বৃহস্পতিবার রাত্রি সাড়ে বারোটা নাগাদ তাঁর বয়ান রেকর্ড করার চেষ্টা করেন আধিকারিকরা। তবে অভিযুক্ত চিকিৎসাধীন থাকার জন্য তাঁর সম্পূর্ণ বয়ান রেকর্ড করা যায়নি। কিছুটা বয়ান রেকর্ড হয়েছে। সিআইডি’র হাতে গত ২০ মে ধরা পড়ে মূল অভিযুক্তের জামাই।

সূত্রের খবর, বাজি কারখানার অন্যতম মাথা ছিলেন গীতা। বাজি কারবার চলত ওড়িশায়।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর