শনিবার শালবনিতে একই মঞ্চে মমতা-অভিষেক

জনসংযোগ যাত্রায় মালদার বুকে একই মঞ্চে মমতা ও অভিষেকের দেখা মিলেছিল। এবার দ্বিতীয় বারের জন্য তাঁদের একই সঙ্গে দেখা যাবে শালবনীর মঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদার(Malda) পরে এবার মেদিনীপুর(Midnapur)। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবার জঙ্গলমহলের(Junglemahal) শালবনীতে(Shalbani) একই মঞ্চে দেখা মিলবে বাংলার অগ্নিকন্যা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। পশ্চিম মেদিনীপুরের বুকে একই দিনে একই মঞ্চে এই দুই হেভেওয়েট সভা করতে চলেছেন, সেই খবর ছড়িয়ে পড়তেই রাতারাতি গোটা এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। জেলায় জোড়াফুল শিবিরও রীতিমত চাঙ্গা হয়ে উঠেছে একই দিনে, একই জায়গায় ও একই মঞ্চে দলের দুই শীর্ষ নেতানেত্রীকে কাছে পাওয়ার কথা ভেবে। এই পশ্চিম মেদিনীপুরের মাটিতে একুশের ভোটে বিজেপিকে(BJP) হারানোর পর থেকেই তুঙ্গে উঠেছে তৃণমূলের(TMC) আত্মবিশ্বাস। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে দলেরই দুই হেভিওয়েটের যৌথ সভা দলকে বাড়তি অক্সিজেন এনে দেবে বলেই এখন সকলে মনে করছেন।

আরও পড়ুন জামাইষষ্ঠী জুটল না, আপাতত শ্রীঘরে ৪ জামাই

অভিষেক গত এক মাস ধরে জনসংযোগ যাত্রা করে চলেছেন। গত ২৪ এপ্রিল কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। ইতিমধ্যেই তিনি পরিক্রমা করে ফেলেছেন উত্তরবঙ্গের ৬টি এবং দক্ষিণবঙ্গের ৬টি জেলা। মোট ১২টি জেলায় গত এক মাসে প্রায় ৩২০০ কিমি যাত্রা সম্পন্ন হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷ সেই যাত্রাকালে একবারই ছেদ পড়েছে। সিবিআইয়ের ডাকে জেলা থেকে কলকাতায় ফিরেছিলেন অভিষেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। তাই ২ দিনের জন্য তাঁর জনসংযোগ কর্মসূচী বন্ধ ছিল। কিন্তু সোমবার থেকেই আবার তা পূর্ণদমে শুরু হয়ে গিয়েছে। আর তার মাঝেই এল সুখবর। শনিবার শালবনীতে একই মঞ্চে ফের দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে। এর আগে অভিষেকের এই জনসংযোগ যাত্রায় মালদার বুকে একই মঞ্চে মমতা ও অভিষেকের দেখা মিলেছিল। এবার দ্বিতীয় বারের জন্য তাঁদের একই সঙ্গে দেখা যাবে শালবনীর মঞ্চে।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু