৬০ বছর বয়সে নতুন ইনিংস, অসমের কন্যাকে বিয়ে করলেন আশীষ বিদ্যার্থী

কেরলের ট্রাডিশন্যাল মুন্ডু বা ধুতি আর কুর্তায় দেখা মিলল আশিষের এবং সঙ্গে ছিল অসমের ‘গামোছা’। অন্যদিকে সোনালি পাড়ের সাদা মেঘলা চাদরে সাজলেন রূপালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ বছর বয়সে জীবনে নতুন ইনিংস শুরু করলেন বলিউড ও দক্ষিণের দাপুটে অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনেই কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন তিনি। পাত্রী, রূপালি বড়ুয়া, অসমের মেয়ে, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরতা। সেও বাঙালি, প্রথম স্ত্রীও ছিল বাঙালি। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে আইনি বিবাহ সেরে ফেললেন অভিনেতা। এর আগে অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি।

যিনি আদতে বাংলার দাপুটে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজোশা। কলকাতার জামাই ছিলেন তিনি। শাশুড়ি শকুন্তলা মাঝে মধ্যেই জামাই-এর গুণ তুলে ধরতেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। এবার এই বয়সে নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে ছবিও দিলেন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিন ধরেই চলছিল প্রেম, রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস, এবার বিয়ে করে চমকে দিলেন সবাইকে। তাঁদের প্রোফাইল জুড়ে ‘টু স্টেট’-এর প্রতিচ্ছবি।

কেরলের ট্রাডিশন্যাল মুন্ডু বা ধুতি আর কুর্তায় দেখা মিলল আশিষের এবং সঙ্গে ছিল অসমের ‘গামোছা’। অন্যদিকে সোনালি পাড়ের সাদা মেঘলা চাদরে সাজলেন রূপালি। সঙ্গে ছিল কেরলের বিখ্যাত টেম্পল জুয়েলারি। চুল খোঁপা করে বাঁধা, হালকা মেক আপে ঝলমল করে উঠলেন আশিসের অর্ধাঙ্গিনী। বিয়ের পর্ব সেরে অভিনেতা একটি ইংরেজী সমাজমাধ্যমে জানান, ‘জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার। রূপালির সঙ্গে আলাপটাও লম্বা গল্প’। রুপোলী পর্দার দাপুটে খলনায়ক আশীষ বিদ্যার্থী। এখনও তাঁর অভিনয় দেখে ভয়ে শিহরণ জেগে ওঠে বাচ্চাদের। ১৯৮৬ সালে অভিনয় সফর শুরু করেন আশিস বিদ্যার্থী। গত চার দশকে ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে