গার্হস্থ্য হিংসার কোপে ‘বিগ বস’-16 খ্যাত গোরি নাগোরি, অভিযোগ খারিজ পুলিশের

এরপর আমার জামাইবাবু ও তাঁর বন্ধুরা আমার দলকে খুব খারাপভাবে আক্রমণ করে। এরপর আমার ভাই এবং আমি অভিযোগ করতে পুলিশের কাছে গেলে তাঁরা আমার অভিযোগ নেয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিগ বস’-16 খ্যাত গোরি নাগোরি মুলত চমৎকার নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত। তাঁর ভাইরাল ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উত্তাল তোলে। তবে সম্প্রতি তিনি একটি অন্য কারণে লাইমলাইট দখল করলেন। বৃহস্পতিবার, গোরি নাগোরি ইনস্টাগ্রামে একটি ভয়ঙ্কর ভিডিও পোস্ট করে জানালেন, তিনি তাঁর জামাইবাবু এবং তাঁর একজন বন্ধুর দ্বারা মারাত্মক আক্রমণ হয়েছেন। তিনি ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন, কিন্তু পুলিশ বিষয়টি ‘ঘরোয়া সমস্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন। এমনকী পুলিশ অভিনেত্রীর অভিযোগ না নিয়ে বরং তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোকজন চেয়ার নিয়ে কাউকে ব্যপকভাবে পেটাচ্ছেন। ভিডিওতে কারুর মুখ স্পষ্ট নয়।

এদিন গোরি নাগোরি পোস্টে লিখেছেন, “হ্যালো বন্ধুরা, আমি তোমাদের গোরি। আজকে আমার সঙ্গে যা ঘটেছে তা সবার কাছে জানানো খুবই দরকার, তাই আমি এই ভিডিওটি আপলোড করছি। ২২শে মে ছিল আমার বোনের বিয়ে। আমি মের্তা শহরে থাকি, কিন্তু আমার বাবা ও ভাই আমার সঙ্গে থাকেনা। এরপর আমি আমার বড় জামাইবাবু জাভেদ হুসেনের অনুরোধে কিষাণগড়ে বোনের বিয়েতে যাই। কিন্তু আমি জানতাম না, আমাকে কিষাণগড়ে ডেকে আনা তাঁর অনেক বড় ষড়যন্ত্র ছিল। এরপর আমার জামাইবাবু ও তাঁর বন্ধুরা আমার দলকে খুব খারাপভাবে আক্রমণ করে। এরপর আমার ভাই এবং আমি অভিযোগ করতে পুলিশের কাছে গেলে তাঁরা আমার অভিযোগ নেয়নি। তাঁরা বলে যে, এটি আপনাদের বাড়ির ব্যাপার। পুলিশ আমাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করিয়ে মামলা নেওয়ার বদলে আমাদের সঙ্গে সেলফি তোলে।”

শেষে অভিনেত্রী বলেন, “আমি বাড়িতে একা থাকি। যদি আমার মা বা আমার দলের কিছু হয়, তবে এই লোকেরা দায়ী থাকবে। আমি চাই রাজস্থান সরকার স্যার অশোক গেহলট জি এবং শচীন পাইলট জি আমাকে সমর্থন করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ন্যায়বিচার দিন।” উল্লেখ্য, গোরি নাগোরি সলমন হোস্টেড রিয়েলিটি শো বিগ বস 16-এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। অনেকে তাঁর বিন্দাস ব্যক্তিত্ব পছন্দ করেছেন। আবদু রোজিক এবং এমসি স্ট্যানের সঙ্গে তাঁর জবরদস্ত বন্ধুত্ব ছিল।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের