প্রাক্তন ভারত সুন্দরী অদিতি আর্যের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শিল্পপতি জয় কোটাক

অদিতির সঙ্গে তাঁর বাগদানের কথা বৃহস্পতিবার রাতে টুইট করে নিশ্চিত করেছেন শিল্পপতি জয় কোটাক।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন ভারত সুন্দরী অদিতি আর্যের (Aditi Arya) সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা এবং সিইও উদয় কোটাকের ছেলে জয় কোটাক (Jay Kotak)। অদিতির সঙ্গে তাঁর বাগদানের কথা বৃহস্পতিবার রাতে টুইট করে নিশ্চিত করেছেন শিল্পপতি জয় কোটাক।

জয় কোটাক বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে ২০১৫ সালের ফেমিনা মিস ইন্ডিয়া অদিতি আর্যর দুটি ছবি পোস্ট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কোর্স সম্পন্ন করার জন্য। তিনি লিখেছেন, ‘অদিতি, আমার বাগদত্তা, আজ ইয়েল ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছে। তোমার জন্য অত্যন্ত গর্বিত।’ ছবিতে দেখা যাচ্ছে অদিতি আর্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফুল গাছের সামনে সমাবর্তনের রোব পরে দাঁড়িয়ে রয়েছেন হাসিমুখে।

জয় কোটাক তাঁর সঙ্গীর ছবি পোস্ট করার পর সেখানে সাড়ে সাত হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। পোস্টটি দেখেছেন সাড়ে ন লাখের বেশি মানুষ। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা-সহ অনেকেই এই জুটির সুখী এবং আনন্দময় জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত গত বছর, জয় ও অদিতির বাগদানের গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্যারিসের আইফেল টাওয়ারের বাইরে পোজ দেওয়ার একটি ছবি সমাজ মাধ্যমে প্রকাশ হওয়ার পর গুজব রটে তাঁরা বিয়ে করতে চলেছেন। কিন্তু তখন তাঁদের তরফে বাগদানের বিষয়টি নিশ্চিত করেননি কেউ।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক