ipl-2023: অধিনায়ক হিসেবে হার্দিক মনে করাচ্ছেন গাভাসকর ও ধোনিকে

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোয়ালিফাই-২এর ম্যাচে মুম্বইকে হারিয়েছে গুজরাট। আগামী রবিবার আইপিএল-এর ফাইনাল ম্যাচে চেন্নাইয়ের মুখোমুখি হবে হার্দিক পাণ্ডিয়ারা।

তার আগে হার্দিকের প্রশংসা করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর। হার্দিক সম্বন্ধে সাংবাদিকদের গাভাসকর বলেন, হার্দিক খুব একজন দলনেতা। এবং গুজরাটদের প্রত্যেক ক্রিকেটার-এর সঙ্গে হার্দিকের সম্পর্ক খুব খোলামেলা। যার দরুণ হার্দিকের দল মাঠে মন খুলে ক্রিকেটটা উপভোগ করতে পারছে। তার ফলেই গুজরাট কিন্তু সাফল্য পাচ্ছে প্রতিটা মুহূর্তে।

গাভাসকর আরও বলেন, যখন হার্দিক গত বছর গুজরাট দলের অধিনায়ক হয়েছিলেন তখন কেউই ভাবতে পারেননি ও এতটা সফল হবে। সবাইকে চমকে দিয়ে হার্দিক সেই কাজটাই করতে পেরেছে। এছাড়া হার্দিকের অধিনায়ক হিসেবে গুজরাট দলটাকে অনেকটা মহেন্দ্র সিং ধোনির স্টাইলে পরিচালনা করছেন। যার ফলে হার্দিকের মধ্যে আমি অধিনায়ক ধোনির একটা ছোঁয়া দেখতে পাচ্ছি।

হার্দিকের পাশাপাশি গাভাসকর গুজরাট দলের এই সাফল্যের জন্য প্রশংসা করেছেন দলের কোচ আশিষ নেহারার। আশিষ-এর প্রশংসা করতে গিয়ে বছর ৭৩-এর গাভাসকর বলেন, আশিষ এমন একজন ব্যক্তি যে শুধু কোচ হিসেবেই নয়, কমেন্ট্রি বক্সেরও আমূল পরিবর্তন করে দিয়েছেন। কাজেই আমি কখনই ওকে মিস করতে চাই না।

আইপিএল-এর প্লে অফ-এর প্রথম ম্যাচে হার্দিকদের হারিয়েই ফাইনালে পৌঁছেছিল চেন্নাই। এবার ফাইনালে আবার মুখোমুখি দুই দল। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, চেন্নাই যথেষ্ট শক্তিশালী ও ব্যালান্স দল। তবে পিছিয়ে থাকবে না হার্দিকের দলও। কেননা লিগ টেবিলে শীর্ষে থেকেই হার্দিকরা গ্রুপ লিগের ম্যাচ শেষ করেছে। তারপর প্লে-অফ থেকে ফাইনাল। আর আগামীকালের ম্যাচটা সবকিছুর থেকে আলাদা। যে ম্যাচে প্রতিপক্ষকে সব দিক থেকে পিছনে ফেলতে পারবে, সেই ম্যাচ হাসিল করবে বলে মনে করেন গাভাসকার।

সব শেষে গাভাসকর বলেন, ধোনির দলের একটাই মূল অস্ত্র লড়াই, লড়াই আর লড়াই। সুতরাং চেন্নাইকেও হেলাফেলা করা ঠিক হবে না গুজরাটের। করলেই বিপদ বাড়বে হার্দিকদের।

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি