‘যব করিনা মেট যুবরাজ’, দেখুন মোনাকো ‘F1 গ্র্যান্ড প্রিক্স রেস’ থেকে তাঁদের কিছু অদেখা ছবি

এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে অনুশীলনের শুরুর দিন থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এদিন দুজনেই পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইভেন্টে অংশ নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরু থেকেই বলিউড অভিনেত্রীদের মাথায় নতুন নতুন টোপড় যোগ হচ্ছে। সদ্য শেষ হওয়া ফ্রান্সের ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ করেছেন একাধিক বলিউড অভিনেত্রী। কিছুদিন আগেই শীর্ষমানের ফ্যাশন শো মেট গালাতে অংশ নিয়েছিলেন আলিয়া ভাট। এরপরই বিশ্বমানের বিউটি ব্র্যান্ড ‘গুচ্চি’-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন আলিয়া ভাট। এদিকে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মুকুটে ইতিমধ্যেই কাতার বিশ্বকাপ, কানের জুড়ি সদস্য, লুই ভ্যুঁইতোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, নবম সুন্দরী-সহ একাধিক পালক যোগ হয়েছে। এবার অভিনেত্রী করিনা কাপুরের মাথায় যোগ হল আন্তর্জাতিক সম্মান। দিন কয়েক ধরেই তিনি চর্চায় রয়েছেন। অভিনেত্রী সর্বদা তাঁর অত্যাশ্চর্য, অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন উপস্থিতির জন্যে শিরোনাম হচ্ছেন।

এবার তিনি সুপারস্টার মোনাকোতে উপস্থিতির জন্য গোটা দেশকে গর্বিত করলেন। শনিবারই মনোকোতে ‘F1 গ্র্যান্ড প্রিক্স রেস’ দৌড়ে অংশ নিয়েছিলেন করিনা কাপুর, তাঁর সঙ্গী হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যে অনুশীলনের শুরুর দিন থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এদিন দুজনেই পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইভেন্টে অংশ নিয়েছেন। ফটোগুলিতে, অভিনেত্রীকে একটি বেইজ কোটকোট এবং পুমার প্যান্টে দেখা গিয়েছে। একটি ফটোতে, করিনা কাপুরকে ফিনিশ রেসিং আইকন ভালতেরি ভিক্টর বোটাসের সঙ্গেও দেখা গিয়েছে। ছবি শেয়ার করে করিনা কাপুর লিখেছেন, “কী দিন।”

এছাড়াও রবিবার সকালেই অনুষ্ঠানের আরও একাধিক ছবি শেয়ার করেছেন করিনা। কয়েকটি ছবিতে, করিনাকে একটি বারান্দায় দাঁড়িয়ে পোজ দিতে দেখা গিয়েছে। অভিনেতা রেসিং ড্রাইভার ভালতেরি বোটাস এবং ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গেও পোজও দিয়েছেন। ইভেন্টের জন্য, করিনা একটি স্লিভলেস প্রিন্টেড বেইজ টপ পরেছিলেন, সঙ্গে হিল এবং গাঢ় সানগ্লাস। ছবিগুলিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, “আমার রোল মডেল।” অন্যরাও অভিনেত্রীর চেহারার প্রশংসা করে লিখেছেন, “আপনাকে একেবারে চমত্কার দেখাচ্ছে।” এই অনুষ্ঠানে যোগদানের জন্যে করিনা কাপুর তাঁর আসন্ন ছবি ‘দ্য ক্রু’-এর সেট থেকেও সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন। সম্প্রতি গোয়ায় ছিলেন করিনা, গোয়ায় শ্যুটিং শেষ করার পরেই মোনাকোতে ভ্রমণ করেছেন তিনি। দ্য ক্রু ছাড়াও, করিনাকে সুজয় ঘোষ পরিচালিত আরও একটি থ্রিলারে দেখা যাবে। এছাড়াও, করিনা প্রখ্যাত পরিচালক হংসল মেহতার একটি শিরোনামহীন ছবিতেও অংশ নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক