ঋতুরাজের জায়গায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সুযোগ যশস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী জুন মাসের ৭ থেকে ১২ তারিখ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে ইংল্যান্ডের ওভালে। সেই ম্যাচের আগে ফের ভারতীয় দলে একটি পরিবর্তন হল। ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে জাতীয় দলে সুযোগ পেলেন যশস্বী জয়সওয়াল। ঋতুরাজকে অতিরিক্ত ব্যাটসম্যানদের তালিকায় রাখা হয়েছিল। সেই জায়গায় তাঁর বদলে রাজস্থান রয়্যালসের যশস্বী।

যে সময়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বর্তমানে চেন্নাই দলের এই সুপারস্টার ব্যাটার। কাজেই সে জাতীয় দলে যোগ দিতে পারবেন না। সেই কারণেই তাঁর জায়গায় দলে স্থান দেওয়া হয়েছে চলতি আইপিল-এর আসরে ধারাবাহিকভাবে ছন্দে থাকা তরুণ ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে।

আরও জানতে পড়ুন: আইপিএল-এর ফাইনাল ম্যাচে দুই দলের সামনেই রেকর্ডের হাতছানি

ভারতীয় বোর্ড সূত্রে খবর, যশস্বী ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইতিমধ্যেই যশস্বী লাল বলে অনুশীলন করা শুরু করে দিয়েছেন। তাঁর ভিসার জন্য আবেদন করা হয়েছে। খুব তাড়াতাড়ি ভিসার সমস্যাও মিটে যাবে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। এবং ভিসা হাতে পেলেই যশস্বী উড়ে যাবেন ইংল্যান্ডে। ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ মেনেই যশস্বীকে অতিরিক্ত হিসেবে জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে বোর্ড সূত্রে।

উল্লেখ্য, যশস্বী চলতি আইপিএল-এর আসরে যে কজন তরুণ ভারতীয় ব্যাটসম্যান উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছেন তাঁদের মধ্যে অন্যতম। ১৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৬২৫ রান। শুধু তাই নয়, রঞ্জি ট্রফিতেও যশস্বী ভালো রান করেছেন। ৫ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪০৪ রান।

বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে, খুব সম্ভবত যশস্বী ভারতীয় দলের সঙ্গে ৫ জুন যোগ দিতে পারেন।

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ফোনের পিছনের কভারে তেজপাতা রাখলেই বদলাবে ভাগ্য? জানুন ভাইরাল ট্রেন্ডের সত্যি

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার