শাহী দরবারে মমতার পুলিশ, নেপথ্যে AK-103 সিরিজের Rifle

শাহী মন্ত্রক থেকে সবুজ সঙ্কেত পেলেই AK-103 সিরিজের Rifle চলে আসবে মমতার রাজ্য পুলিশের হাতে। সেই ছাড়পত্র পাওয়ার অপেক্ষা চলছে এখন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গি মোকাবিলায় এবার রাজ্য পুলিশের হাতে আসছে AK-103 সিরিজের Rifle। একাধিক জঙ্গি সংগঠন বিভিন্ন সময়ে টার্গেট করেছে রাজ্যকে। এই বিষয়ে সতর্কবার্তাও এসেছে রাজ্য গোয়েন্দা দফতরের কাছে। পাশাপাশি কালিয়াগঞ্জের ঘটনায় তার প্রমাণ কিছুটা হলেও মিলেছে। সেখানে জনতার সঙ্গে মিশে পুলিশের ওপর হামলা চালায় KLO জঙ্গিরা। তাই আর অপেক্ষা করতে চায় না রাজ্য সরকার। পুলিশকর্মীদের নিরাপত্তা এবং আমজনতার নিরাপত্তার কথা ভেবেই এবার অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন AK-103 সিরিজের Rifle কেনার সিদ্ধান্ত হয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রের খবর। ইতিমধ্যেই Bureau of Police Research and Development বা BPRD’র কাছে এই বিষয়ে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা এই কপি অমিত শাহের(Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এবং প্রতিরক্ষামন্ত্রকে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিটলেই AK-103 সিরিজের Rifle চলে আসবে রাজ্য পুলিশের হাতে। সেই হিসাবে বলাই যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পুলিশ(Police) এবার শাহী দরবারে।  

আরও পড়ুন মোদির ৯ বছরের পূর্তি, ১ মাসে বাংলায় ২৯৪ সভা বিজেপির

ভারতীয় বায়ুসেনা কিছুদিন আগেই প্রায় ৭০ হাজার AK-103 সিরিজের Rifle কিনেছে। লক্ষ্যভেদে সক্ষম এই রাইফেল ভারতীয় সেনা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছে। কাশ্মীরে বহু জঙ্গিকে খতম করতে ব্যবহৃত হয়েছে এই রাইফেল। তাই নিরাপত্তা বাহিনীতে এর চাহিদা ক্রমবর্ধমান। পণবন্দিদের উদ্ধার বা Encounter’র জন্য রাজ্য পুলিশের ভাঁড়ারে রয়েছে AK-47। জঙ্গলমহলে মাওবাদী দমনে মোতায়েন Counter Insergency Force, Bengal STF-সহ গুটিকয়েক ইউনিটের হাতে রয়েছে সেগুলি। জঙ্গি মোকাবিলায় দক্ষ কমান্ডোরা এই রাইফেল ব্যবহার করছেন। নিউটাউনে পাঞ্জাবের কুখ্যাত অপরাধী ভুল্লারকে খতম করা হয়েছিল এই রাইফেল দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে জঙ্গি সংগঠনগুলি তাঁদের ব্যবহৃত অস্ত্রে পরিবর্তন ঘটাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গেই পাল্লা দিতে চায় রাজ্য পুলিশও। তাই রাজ্য পুলিশের জন্য AK-47’র পাশাপাশি AK-103 সিরিজের Rifle কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ৫০০টি AK-103 সিরিজের Rifle কেনা হচ্ছে। প্রতিটির দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সঙ্গে সঙ্গে দিল্লিতে যোগাযোগ করেছে রাজ্য পুলিশ যাতে এই রাইফেল কিনতে দ্রুত ছাড়পত্র মেলে।

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা