Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘প্রাক্তন সাংসদ হিসেবে জানতে চাইছি…’, নতুন সংসদ ভবনের নকশা নিয়ে কী প্রশ্ন অমিতাভের

একজন প্রাক্তন সাংসদ হিসেবে আমার প্রশ্ন, নয়া সংসদ ভবনের যে নকশা করা হয়েছে তার নেপথ্যে পৌরাণিক, ধর্মতাত্ত্বিক, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ঠিক কী কারণ রয়েছে?

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন সংসদ ভবন উদ্বোধন হওয়ার আগে থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর কারণে ক্ষিপ্ত অনেকেই। উদ্বোধনের পরেও বিতর্ক অবিচল। রবিবার অর্থাৎ ২৮ মে সকাল সাড়ে সাতটা নাগাদ নয়া সংসদ ভবনে পুজোর মাধ্যমে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৮০০ কোটি দিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। যেখানে প্রায় ২০০০ লোকসভা ও রাজ্যসভার সদস্যদের বসার জায়গা নিশ্চিত। গতকাল থেকেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন বলিউড তারকারা।

বাদ যান নি, খোদ অমিতাভ বচ্চনও। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন শেহনশাহ। কিন্তু তাঁর টুইট ঘিরে উঠেছে নানা প্রশ্ন। কী লিখেছেন তিনি? আসলে নয়া সংসদভবনটি ত্রিভুজাকার। এবং আয়তনে পুরোনো ভবনের থেকে ১০ শতাংশ ছোট। এখানে লোকসভা, রাজ্যসভা, সেন্ট্রাল লাউঞ্জ এবং সংসদীয় কর্তৃপক্ষের কার্যালয়ও রয়েছে। আর সংসদ ভবনের এই নকশা নিয়েই অমিতাভের মনে জেগেছে কিছু প্রশ্ন। নতুন সংসদ ভবনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লেখেন, “একজন প্রাক্তন সাংসদ হিসেবে আমার প্রশ্ন, নয়া সংসদ ভবনের যে নকশা করা হয়েছে তার নেপথ্যে পৌরাণিক, ধর্মতাত্ত্বিক, জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ঠিক কী কারণ রয়েছে?”

ব্যস অমিতাভের এই টুইটটি প্রকাশ্যে আসার পর থেকেই নানা মন্তব্য করছেন নেটিনাগরিকরা। কেউ কেউ বলছেন, বিগ-বি কি সত্যিই জানতে চান এহেন নকশার কারণ কী, নাকি নিছকই খোঁচা দিলেন বিগ-বি। প্রসঙ্গত, বিগ বি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, মাঝে মধ্যেই একেকটি বেফাঁস মন্তব্য করে নেটিজেনদের কোপে পড়েন। কিছুদিন আগেই মুম্বই রাস্তায় হেলমেট ছাড়া ভক্তের বাইকে চাপার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিপাকে পড়েন অভিনেতা। সেই ছবি ভাইরাল হতেই তিনি সাফাই দিয়ে বলেন, এটি কেবলই তাঁর শুটিংয়ের ছবি। যদিও মুম্বই পুলিশ তা মানতে রাজি হননি, অভিনেতার বাইক আরোহীর থেকে ১০০০ টাকা জরিমানা নিয়েছিল।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের