প্রেমিকের নগ্ন ছবি পোস্ট করে তীব্র সমালোচনার মুখে মালাইকা, প্রতিক্রিয়া অর্জুনের

ইন্টারনেটে তুলকালাম শুরু হতেই অর্জুন একটি রহস্যময় নোটে লিখেছেন, "মনযোগের চেয়ে শান্তি বেছে নিন, নীরবে উন্নতি করুন।"

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম চর্চিত জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। বয়সে প্রায় ৮ বছরের বড় মালাইকা, কিন্তু তাতে কী? তাঁদের প্রেম তো একেবারে ঠাসা। ২০ বছরের একটি ছেলের মা মালাইকা দেখে কে বলবে, ৫০ ছুঁই ছুঁই অভিনেত্রীর গ্ল্যামার এবং ফিটনেস দেখে রীতিমতো ভিরমি খায় ২০ বছর তরুণী রা। এত সুন্দরভাবেই নিজের ফিগারকে ধরে রেখেছেন মালাইকা। মাঝে মধ্যেই নিজের ফিটনেসের টিপস দেন তিনি ভক্তদের। সম্পর্কে তিনি সলমন খানের বড় বৌদি ছিলেন, কিন্তু ২০১৯ সালেই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। বর্তমানে দুজনেই অন্য সম্পর্কে রয়েছেন। অর্জুন আর মালাইকা তাঁদের সম্পর্ক নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়লেও কখনই কোনও পাত্তা দেননি। দুটিতে বেশ মজায় আছেন। মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন। এদিকে ছেলেকেও নিজের কাছেই রাখেন মালাইকা, বর্তমানে সে বিদেশে পড়াশোনা করছে।

যাই হোক, গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে অর্জুনের একটি সেমি-ন্যুড ছবি, যেটি শেয়ার করেছেন মালাইকা। আর ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই ইন্টারনেটে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে। প্রেমিকের এমন ছবি ভাইরাল করা মাত্রই মালাইকা নানা প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন। আর ইন্টারনেটে তুলকালাম শুরু হতেই অর্জুন একটি রহস্যময় নোটে লিখেছেন, “মনযোগের চেয়ে শান্তি বেছে নিন, নীরবে উন্নতি করুন।” মালাইকা অরোরা নানা সময়েই প্রেমিক অর্জুনের সঙ্গে নানারকম মজাদার ছবি পোস্ট করে  নিজেই ট্রোলকে আমন্ত্রণ জানান। 

ইনস্টাগ্রামে অর্জুনের ছবিটি ছিল, অর্জুন পুরোটাই নগ্ন, তাঁর বাহুগুলি খোলা, আর অর্জুনের গোপনাঙ্গ একটি বালিশ দিয়ে ঢাকা। মালাইকা ক্লিকটির ক্যাপশনে লেখেন, “আমার নিজের অলস ছেলে।” ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা অভিনেত্রীর সমালোচনা শুরু করেন, অন্যদিকে অর্জুনও প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন। মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর ২০১৯ সালে অর্জুনের জন্মদিনে তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করেন। তাঁদের বয়সের ব্যবধান ১১ বছর। তাঁদের সম্পর্কের কথা বলতে গিয়ে, একবার মালাইকা বলেছিলেন, “আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি। আমরা একই সমতলে আছি, আমাদের একই রকম চিন্তা ও ধারণা। আমরা সত্যিই একে অপরকে পেতে পরিপক্ক পর্যায়ে রয়েছি। আমরা একসঙ্গে ভবিষ্যত দেখতে চাই।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে