রাজ্যের সব পুরসভার নিয়োগ তথ্য চেয়ে পাঠালো ED

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছ থেকে ED রাজ্যের ১২১টি পুরসভার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্ত করছে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI ও ED। এর পাশাপাশি আদালতের নির্দেশে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের পুরসভাগুলিতেও(Municipalities) হওয়া নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্ত শুরু করেছে। সেই সূত্রেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছ থেকে ED রাজ্যের ১২১টি পুরসভার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে। সেই তথ্য পাঠানোর জন্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) আবার Directorate of Local Body বা DLB-কে নির্দেশ দেন রাজ্যের পুরসভাগুলির কাছ থেকে সেই তথ্য চেয়ে পাঠানোর। সেই মতন DLB-ও রাজ্যের পুরসভাগুলির কাছ থেকে সেই মর্মে তথ্য চেয়ে পাঠিয়েচ চিঠি দিয়েছে। সেই চিঠিতে তাঁরা আবার ED’র পাঠানো মূল চিঠিটিরও Reference দিয়ে দিয়েছে। আর এই সব দেখে মনে হচ্ছে, রাজ্যে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ঘটনার তদন্তের পরে এবার পুরনিয়োগ ঘিরে হয়ে যাওয়া দুর্নীতির ঘটনায় তদন্ত করতে কোমর বেঁধে নামতে চলেছে CBI ও ED।

আরও পড়ুন রেশনের খাদ্যদ্রব্য অপচয়ের দায় রাজ্যের ঘাড়েই ঠেললো কেন্দ্র

DLB রাজ্যের পুরসভাগুলিতে যে চিঠি পাঠিয়েছে তাতে ২০১৪ সালের ১ জানুয়ারির পর থেকে এখনও পর্যন্ত কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। ওই চিঠিতে পুরসভার নাম, নিয়োগ হয়ে থাকলে সে সংক্রান্ত Notification Number of Notice ও তারিখ, কতজন নিয়োগ করা হয়েছিল, নিয়োগ হয়ে থাকলে কোন পদে কতজন এবং তাদের নাম ঠিকানা-সহ কোন এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছিল তার নাম এবং পরীক্ষার OMR Sheet’র কপি জানাতে বলা হয়েছে। শুধু তাই নয়, ২০১২ এবং ২০১৭ সালের পুরসভার পুরপ্রধানদের এবং পুরসভার Executive Officer-দের নাম ঠিকানাও চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ওইসব তথ্যের Hard Copy এদিনের মধ্যেই DLB ডিএলবি অফিসে জমা করে আসতে বলা হয়েছে। রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ED’র হাতে গ্রেফতার হন অয়ন শীল। তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পুরসভা নিয়োগ সংক্রান্ত OMR Sheet। প্রায় ৬০টি পুরসভার নাম উঠে আসে। যে তালিকায় দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম, বরাহনগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড়-সহ উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি পুরসভার নাম উঠে এসেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন আর্থিক অনগ্রসরদের এবার থেকে Certificate দেবেন ADM-রা

অয়নের সংস্থা এবিএস ইনফ্রাজ়োন প্রাইভেট লিমিটেডের হাত ধরে ওই সময়কালে বরাহনগর পুরসভায় প্রায় ১৭০ জনের ওপর নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছিল। কামারহাটি পুরসভায় তিন দফায় ৩০৩ জন, টিটাগড় পুরসভায় ২২১ জন, হালিশহর পুরসভায় প্রায় ৩৯ জন নিয়োগ হয়েছিল। পানিহাটি পুরসভায় অয়নের সংস্থা নিয়োগ প্রক্রিয়া শুরু করলেও মাঝপথে তা থমকে যায়। খড়দহ পুরসভাতেও প্রায় ১৯ জন দফায় দফায় নিয়োগ হয়েছে। এখন দেখার বিষয় এই সব নিয়োগ কতখানি স্বচ্ছ ছিল।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩