IPL-ফাইনালে CSK-বাহিনীর ঐতিহাসিক জয়, উচ্ছ্বসিত গোটা বলিউড থেকে দক্ষিণী মহল

শেষ দুই বলে জাদেজা একটি ৬ এবং ৪ হাঁকিয়ে সিএসকে-র জিতকে প্রসারিত করে। দারুণ ফিনিশিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবনের শেষ ম্যাচেই কামাল ঐতিহাসিক জয় করলেন দেশের অন্যতম সুপার খেলোয়াড় এম এস ধোনি। গতকাল হয়ে গেল এ বছরের মতো IPL-এর শেষ ম্যাচ অর্থাৎ গ্র্যান্ড ফিনালে। তবে রবিবার ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টি হওয়ার দরুণ শেষ মুহূর্তে ম্যাচ বাতিল হয়। তাই গতকাল হয়েছে ফাইনাল। গুরু-শিষ্যের দুর্দান্ত লড়াইয়ের সাক্ষী থাকল গোটা দেশে। হার্দিক পান্ড্যিয়ার গুজরাট টাইটান্সের (GT) বিরুদ্ধে লড়াই করে শেষ জিত হল চেন্নাই সুপার কিংস (CSK) অর্থাৎ ধোনির দলের। এই নিয়ে মোট পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে ইতিহাস রচনা করলেন ধোনি। আর এটাই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ ছিল। অবসর নিচ্ছেন তিনি। শেষ দুই বলে জাদেজা একটি ৬ এবং ৪ হাঁকিয়ে সিএসকে-র জিতকে প্রসারিত করে। দারুণ ফিনিশিং।

এদিন আহমেদাবাদ মোদী স্টেডিয়ামে ঐতিহাসিক লড়াই করেছেন দুই দল। আর মাঠের একাধিক দৃশ্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কখনও দেখা যায়, মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিহ্বা বাবার জন্যে প্রার্থনা করছে আবার ম্যাচ শেষ হতেই জাদেজা তাঁর স্ত্রীকে জড়িয়ে ধরে। তবে এদিন ম্যাচের বিশেষ আকর্ষণ ছিলেন, সারা আলি খান এবং ভিকি কৌশল। তাঁদের আসন্ন ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’-এর প্রমোশনে মাঠে হুল্লোড় মাতিয়েছেন তাঁরা। যাই হোক, এবার CSK-বাহিনীদের উদ্দেশ্যে শুভেচ্ছা, অভিনন্দন জানাতে সোশ্যাল মিডিয়ায় ছুটে এলেন গোটা বলিউড। রণবীর সিং, তৃষা, ভারলক্ষ্মী শরথকুমার, কীর্তি সুরেশ-সহ অনেকেই ধোনিকে CSK কে GOAT (সর্বকালের সর্বশ্রেষ্ঠ) বলে অভিহিত করেছেন।যদিও এই বছরের আইপিএলে অনেক সেলিব্রিটিই তাঁদের প্রিয় দলকে উৎসাহ জোগাতে এদিন মাঠে উপস্থিত ছিলেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ধনুশ, তৃষা এবং শিবকার্থিকেয়নের মতো অনেক সেলিব্রিটিরা ম্যাচটি দেখেছেন। সেলিব্রিটিরা তাঁদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে ধোনির টিমের জন্যে আনন্দ প্রকাশ করেছেন।

রণবীর সিং সিএসকে, রবীন্দ্র জাদেজা এবং এমএস ধোনির জন্য উল্লাস প্রকাশ করে একাধিক টুইট শেয়ার করেছেন। তৃষা তাঁর ইনস্টাগ্রামে গিয়ে লিখেছেন, “সিএসকে…..আমি হতবাক। ইয়াসসসসসস ইয়াসসসসসসসসসসস!।” সিএসকে-এর জয়ের পর ভারতলক্ষ্মী, কীর্তী সুরেশ এবং অনিরুধ আনন্দিত। একইভাবে, কীর্তি সুরেশ CSK-বাহিনীর বিজয়ী মুহুর্তের ক্লিপগুলি ভাগ করে লিখেছেন, “কী নখ কামড়ানোর ম্যাচ! অভিনন্দন @চেন্নাইপল, এটি একটি উত্তেজনাপূর্ণ রাত ছিল!!! #IPLFinal2023 #CSKvsGT @ravindra.jadeja।” এদিকে ঐশ্বর্য রজনীকান্ত, বিঘ্নেশ শিবান, পরিচালক অজয় ​​জ্ঞানমুথু এবং আরও বেশ কয়েকজন সেলিব্রিটি আইপিএলের ফাইনাল দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে